২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে ফিরেছেন সাইফুর

সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির সংস্কারপন্থী অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান শনিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 10:07 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির সংস্কারপন্থী অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান শনিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন। শনিবার বেলা ১১ টার দিকে সাবেক অর্থমন্ত্রী হাসপাতালে যান। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর সাড়ে ৩ টার দিকে তিনি গুলশানের বাসায় ফিরে যান। সাইফুর রহমান প্রোস্টেড গ্ল্যান্ডে জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। এম সাইফুর রহমানের সহকারী আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিকেলে বলেন, "সকালে স্যার হাসপাতালে যান চেকআপের জন্য। স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পর দুপুরে তিনি বাসায় ফিরে এসেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/আরএ/এসএনডি/১৭৩৩ ঘ.