২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে নৌকার দীপংকর তালুকদার বিজয়ী

রাঙামাটিতে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের দীপংকর তালুকদারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ১৯৭টি আসনের মধ্যে ১৯৬টির ফল ঘোষণায় তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলের মৈত্রী চাকমা পেয়েছেন ৬৬ হাজার ৪২৯ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2008, 06:50 AM

Updated : 26 Aug 2022, 02:53 PM

রাঙামাটি, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাঙামাটিতে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের দীপংকর তালুকদারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ১৯৭টি আসনের মধ্যে ১৯৬টির ফল ঘোষণায় তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলের মৈত্রী চাকমা পেয়েছেন ৬৬ হাজার ৪২৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার পেয়েছেন ৫১ হ্জাার ১১২ ভোট। এই আসনে ইউপিডিএফ না ভোটের পক্ষে প্রচারণা চালানোয় না ভোট পড়েছে ৩২ হাজার ৬৪টি। যে একটি কেন্দ্রের ফল ঘোষণা এখনও বাকি সেখানে ভোটার সংখ্যা ৯৬৬। জেলার রিটার্নিং অফিসার মঙ্গলবার দুপুর ১২টার দিকে দীপংকর তালুকদারকে বিজয়ী ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএইচবি/১২৩৮ ঘ.