২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার নিরাপত্তায় সরকার সতর্ক : স্বরাষ্ট্র সচিব

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হুজি শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছে- সিএনএন-আইবিএন এর এমন খবরের পর স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম বলেছেন, সরকার এ ব্যাপারে যাবতীয় সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে। ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওই টেলিভিশন শনিবার জানায়, হুজির ছয় আত্মঘাতী জঙ্গি শেখ হাসিনাকে হত্যা করতে তৎপর। বিস্তারিত জানাচ্ছেন আসিফ জাকারিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2008, 08:21 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হুজি শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছে- সিএনএন-আইবিএন এর এমন খবরের পর স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম বলেছেন, সরকার এ ব্যাপারে যাবতীয় সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে। ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওই টেলিভিশন শনিবার জানায়, হরকাতুল জিহাদের ছয় আত্মঘাতী জঙ্গি শেখ হাসিনাকে হত্যা করতে তৎপর। সিএনএন-আইবিএন তাদের প্রতিবেদনে বলে, 'বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-আল-ইসলাম বা (হুজি)।' 'ভারতের গোয়েন্দা সংস্থাগুলো হাসিনাকে সতর্ক করে দিয়ে জানিয়েছে যে, হুজির ছয় আত্মঘাতী সদস্যকে আওয়ামী লীগ নেত্রীকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছে।' স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যায় এ ব্যাপারে বলেন, "শেখ হাসিনাকে হত্যা করতে হরকাতুল জিহাদের ছয় আত্মঘাতী জঙ্গি তৎপর এ সংবাদ ভারতীয় টেলিভিশন চ্যানেল সিএনএন-আইবিএন প্রচার করার পর আমরা সতর্কতামূলক যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি।" তবে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন 'কৌশলগত কারণে' তা প্রকাশ করবেন না বলে জানান তিনি। এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনের মুখপাত্র দীপক মিত্তালের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রেকিং নিউজ পেয়েই তিনি বিষয়টি অবহিত হয়েছেন। দীপক মিত্তাল বলেন, "এ বিষয়ে আমাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই।" কিছু দিন আগে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফ সাংবাদিকদের জানান, তাদের নেত্রী হাসিনার জীবন ঝুঁকির মধ্যে আছে বলে তাদের কাছে খবর আছে। তবে খবরের উৎস প্রকাশ করেননি আশরাফ। একইদিন তিনি তাদের নেত্রীর সর্বোচ্চ নিরাপত্তার দাবি জানান। আওয়ামী লীগের দাবির পর সরকার শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এসএসএফ মোতায়েন করে। সিএনএন-আইবিএন বলছে, "হুজির ছয় সদস্যের আত্মঘাতী দলটি এহতেশাম নামের পাকিস্তানের বিশেষ বাহিনীর এক সাবেক কর্মকর্তার কাছ থেকে গত দুই মাস সাতক্ষীরার কালিগঞ্জের একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিয়েছে।" প্রশিক্ষণ শেষে ছয় জঙ্গিকে হুজি প্রধান ইমতিয়াজ কুদ্দুস ব্যক্তিগতভাবে দিক-নির্দেশনা দেয় বলেও সিএনএন-আইবিএন তাদের প্রতিবেদনে দাবি করেছে। হাসিনা অতীতে বেশ কয়েকবার হত্যা প্রচেষ্টা থেকে রেহাই পেয়েছেন। ২০০৪ সালের আগস্টে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় সমাবেশে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে বেশ কয়েকটি গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচেন হাসিনা। এঘটনায় ২৪ জন নিহত এবং তিনশ' জন আহত হয়। এর আগে ২০০০ সালে হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তার নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়ায় তাকে হত্যার চেষ্টা চালায় হুজি। হুজি বাংলাদেশের প্রতিষ্ঠাতা বর্তমানে কারাবন্দী মুফতি আব্দুল হান্নানের বাড়ি কোটালীপাড়াতেই। সেসময় কোটালীপাড়ায় একটি রাজনৈতিক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য হেলিকপ্টারে করে একটি মাঠে নামার কথা ছিল হাসিনার। প্রধানমন্ত্রী ওই মাঠে নামার আগে সেখান থেকে ৮০ কেজি ওজনের আরডিএক্স বিস্ফোরক উদ্ধার হওয়ার পর সমাবেশ বাতিল করা হয়। সিএনএন-আইবিএন বলছে, "হাসিনা সার্বক্ষণিক বিপদের মধ্যেই আছেন।" নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন স