২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে বিরোধী দলকে সমান সুযোগের প্রতিশ্রুতি

নির্বাচনী ইশতেহারে জয়ী হলে জাতীয় সংসদকে 'অর্থবহ ও কার্যকর' প্রতিষ্ঠানে পরিণত করার প্রতিশ্রতি দিয়েছে বিএনপি। সংসদে বিরোধী দলকে সমান সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2008, 04:53 PM

Updated : 26 Aug 2022, 02:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নির্বাচনী ইশতেহারে জয়ী হলে জাতীয় সংসদকে 'অর্থবহ ও কার্যকর' প্রতিষ্ঠানে পরিণত করার প্রতিশ্রতি দিয়েছে বিএনপি। সংসদে বিরোধী দলকে সমান সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার শেরাটন হোটেলে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি বলেন, "জাতীয় সংসদ হবে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদকে একটি কার্যকর এবং অর্থবহ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য বিএনপি পদক্ষেপ গ্র্রহণ করবে।" খালেদা জিয়া বলেন, "যিনি স্পিকার বা ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচিত হবেন তিনি তার দলীয় পদ থেকে সাথে সাথে ইস্তফা দেবেন এবং সেই দলের সাথে সকল সম্পর্ক ছিণ