২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোটে সমঝোতা: ৪৬ আসনে জাপা, ৩টি উন্মুক্ত

আসন ভাগাভাগি ও মহাজোটে থাকা না থাকা নিয়ে প্রায় ২৪ ঘণ্টা দর কষাকষির পর বৃহস্পতিবার সমঝোতার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। সে অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৪৬টিতে মহাজোটের হয়ে নির্বাচন করবেন জাতীয় পার্টির প্রার্থীরা। এছাড়া তিনটি আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি- দুই দলেরই প্রার্থী থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন ভাগাভাগি ও মহাজোটে থাকা না থাকা নিয়ে প্রায় ২৪ ঘণ্টা দর কষাকষির পর বৃহস্পতিবার সমঝোতার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। সে অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৪৬টিতে মহাজোটের হয়ে নির্বাচন করবেন জাতীয় পার্টির প্রার্থীরা। এছাড়া তিনটি আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি- দুই দলেরই প্রার্থী থাকবে। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে আওয়ামী লীগের পক্ষে দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেন। তবে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন সংসদ নির্বাচনে ৪৮ আসনে মহাজোটের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা পার্টির প্রার্থীরা। সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম বলেন, "আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমঝোতায় পৌঁছেছে। যেসব আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেসব আসনে ইতোমধ্যে আওয়ামী লীগের প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে। জাতীয় পার্টিও একই ধরনের ব্যবস্থা নিয়েছে। এ সমঝোতার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ যথেষ্ট পরিশ্রম করেছেন।" আনিসুল ইসলাম মাহমুদ বলেন, "আমরা সুন্দর সমাধানে পৌঁছেছি। কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা শেষ হয়েছে। যখন কোনো জোট হয়, তখন কিছু টানাপোড়েন হয়েই থাকে।" মহজোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা চালাবে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, "আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একসঙ্গে নির্বাচন করে জয়ী হলে একসঙ্গে সরকার গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। আগামীকাল (শুক্রবার) নির্বাচনী ইস্তেহার প্রকাশ ও নির্বাচনী প্রচারণা শুরু করা হবে।" সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় পার্টির ৪৬ জন প্রার্থী মহাজোটের হয়ে নির্বাচন করবেন। এছাড়া নীলফামারী-৪, খুলনা-৩ ও সিলেট-৩ আসন দুই দলের জন্য উন্মক্ত থাকবে। এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, জাতীয় পার্টির বাইরে মহাজোটের শরিক দলগুলোকে ৯টি আসন দেওয়া হয়েছে। এর মধ্যে জাসদ (ইনু) ৪টি ও ওয়াকার্স পার্টি ৩টি আসন পেয়েছে। মহাজোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় পার্টি (এরশাদ) ও ১৪ দল ছাড়াও ইসলামী ঐক্যফ্রন্ট, ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টি (মঞ্জু) রয়েছে বলে আশরাফ জানান। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাতীয় পার্ট মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন সংসদ নির্বাচনে ৪৮ আসনে মহাজোটের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে দলের প্রার্থীরা। অবশিষ্ট আসনের প্রার্থীদের বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার জন্য পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থী তালিকা- ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ দিনাজপুর-৬ দেলোয়ার হোসেন নীলফামারী-১ জাফর ইকবাল সিদ্দিকী নীলফামারী-৩ কাজী কাদের নীলফামারী-৪ আলহাজ শওকত চৌধুরী লালমনিরহাট-২ মো. মুজিবুর রহমান লালমনিরহাট-৩ গোলাম মোহাম্মদ কাদের রংপুর-১ আসিফ শাহরিয়ার রংপুর-২ আনিসুল ইসলাম মণ্ডল রংপুর-৩ হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর-৪ করিম উদ্দিন ভরসা রংপুর-৫ এস এম ফকরুজ্জামান কুড়িগ্রাম-১ একেএম মোস্তাফিজুর রহমান কুড়িগ্রাম-২ হুসেইন মুহম্মদ এরশাদ কুড়িগ্রাম-৩ মাঈদুল ইসলাম কুড়িগ্রাম-৪ গোলাম হাবিব দুলাল গাইবান্ধা-১ মো. আব্দুল কাদের খান গাইবান্ধা-৩ ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী গাইবান্ধা-৪ আলী মাহবুব গাইবান্ধা-৫ বেগম রওশন এরশাদ বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-৭ এ্যাডভোকেট আলতাফ আলী নাটোর-১ এম এ তালহা সিরাজগঞ্জ-২ আমিনুল ইসলাম ঝন্টু কুষ্টিয়া-৪ আব্দুল আউয়াল মিয়া খুলনা