ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের সমস্যা নিরসনে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
ঈদের দিন মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাব মিলনায়তনে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
এ সময় সাংবাদিকদের মাধ্যমে তিনি দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, "গত দু' বছরে অগণিত সমস্যা সৃষ্টি হয়েছে। তা থেকে বেরিয়ে আসতে হলে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। "
১৩ ডিসেম্বর দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও বলেন তিনি।
খালেদা বলেন, "আগামী ২৯ ডিসেম্বর দেশে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করি, জনগণ যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য দ্রুত জরুরি অবস্থা প্রত্যাহার করবে সরকার।"
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে সে সুযোগ সরকার করে দেবে।
গত দু'বছরে দেশ অনেক পিছিয়ে গেছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, "দেশের মানুষ অর্ধাহারে, অর্থহীন অবস্থায় দিন কাটিয়েছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এসে এ সংকট সমাধানে বলিষ্ঠ কর্মসূচী নেবে- এটা আমি প্রত্যাশা করি।"
সকাল ১১টায় ইস্কাটনে লেডিস ক্লাব মিলনায়তনে খালেদা জিয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় কূটনৈতিক কোরের ডিন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ডোরা র্যাপল্ড, ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স, সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল
bdnews24