২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫৯ আসনে প্রার্থী দিয়েছে যুক্তফ্রন্ট

পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে নবগঠিত জাতীয় যুক্তফ্রন্ট আসন্ন সংসদ নির্বাচনে ১৫৯ আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে সাতটি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2008, 11:15 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে নবগঠিত জাতীয় যুক্তফ্রন্ট আসন্ন সংসদ নির্বাচনে ১৫৯ আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে সাতটি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। যুক্তফ্রন্টভুক্ত দলগুলো হচ্ছে- সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্প ধারা বাংলাদেশ (বিডিবি), ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরাম, ফেরদৌস আহমেদ কোরেশী নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম নেতৃত্বাধীন বাংলাদেশ কল্যাণ পার্টি (বিকেপি) এবং অ্যাডভোকেট মোস্তফা আমিন নেতৃত্বাধীন ফরওয়ার্ড পার্টি। বদরুদ্দোজা চৌধুরী ঢাকা ও মুন্সিগঞ্জের তিনটি এবং সৈয়দ ইবরাহিম ঢাকার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ড. কামাল হোসেন এবং ফেরদৌস আহমেদ কোরেশী ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। যুক্তফ্রন্টে থাকলেও ফরওয়ার্ড পার্টির কারও নাম প্রার্থী তালিকায় নেই। কয়েকটি আসনে যুক্তফ্রন্টের একাধিক প্রার্থী রয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান বলেন, "ওই সব প্রার্থী দীর্ঘদিন ধরেই এলাকায় জনসংযোগ চালিয়ে আসছে। তাই তাদের সবাইকেই প্রার্থিতার সুযোগ দেওয়া হয়েছে।" তবে প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিন (১১ ডিসেম্বর) পর্যন্ত সমঝোতার মাধ্যমে একক প্রার্থী দেওয়ার চেষ্টা চালানো হবে বলে আব্দুল মান্নান জানান। সংবাদ সম্মেলনে গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য, আবদুর রউফ, এসএম আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, পিডিপি'র দেলোয়ার হোসেন, কল্যাণ পার্টির সাদিক আহম্মেদ খান ও ফরওয়ার্ড পার্টি মোস্তফা আমিন উপস্থিত ছিলেন। যে আসনগুলোতে যুক্তফ্রন্টের একাধিক প্রার্থী রয়েছে, সেগুলো হচ্ছে- ঝিনাইদহ-২ আসনে গণফোরামের হাফিজুদ্দিন আহমেদ ও পিডিপি'র মিজানুর রহমান টিটো, ঢাকা-৫ এ পিডিপি'র খালেকুজ্জামান চৌধুরী ও গণফোরামের সফর আলী, ঢাকা-৯ এ বিকল্প ধারার নেছার আহমেদ কাজল, গণফোরামের জুলেখা হক ও কল্যাণ পার্টির সাদিক আহাম্মেদ খান, নরসিংদী-৪ এ বিকল্প ধারার সানাউল হক নীরু ও গণফোরামের আশরাফ আলী মাস্টার, ব্রাহ্মণবাড়িয়া-৩ এ গণফোরামের ডা. ফরিদ আহম্মদ ও পিডিপি'র বোরহানুদ্দিন আহমেদ, চট্ট্রগ্রাম-১৪ এ কল্যাণ পার্টির সাবেক সেনা কর্মকর্তা এনামুল হক ও গণফোরামের আবদুল মোমেন এবং কক্সবাজার-৩ এ গণফোরামের সাইফুল ইসলাম চৌধুরী ও কল্যাণ পার্টির ইসমাঈল ফারুক। বাকি ১৫২টি আসনে যুক্তফ্রন্টের একক প্রার্থী রয়েছে। পিডিপি'র প্রার্থীরা হলেন- পঞ্চগড়-১ আসনে এম দেলোয়ার হোসেন, রংপুর-১ ও ৪ আসনে আব্দুল কাইয়ুম সরকার, রংপুর-৫ আসনে রফিকুল ইসলাম, বগুড়া-১ আসনে এটিএম শহীদুল্ল্যা তাহের, রাজশাহী-৩ আসনে আব্দুল হাই, রাজশাহী-৪ আসনে অধ্যাপক কে.কে ফেরদৌস খান, রাজশাহী-৫ আসনে মিজানুর রহমান, নাটোর-১ আসনে পারভেজ চৌধুরী, নাটোর-২ আসনে আব্দুস সালাম, নাটোর-৪ আসনে এএম আমরুল হক, যশোর-২ আসনে ফিরোজ আহামেদ টিটো, যশোর-৩ ও ৪ আসনে ইসহাক আলী, যশোর-৬ আসনে কাজী সফিকুল ইসলাম, শেরপুর-১ আসনে গোলাম মোস্তফা, ময়মনসিংহ-৭ আসনে আব্দুল বাতেন সরকার, নেত্রকোনা-২ আসনে নয়ন দত্ত, মুন্সিগঞ্জ-৩ আসনে নূরুল ইসলাম, ঢাকা-১ আসনে সুধীর কুমার হাজরা, সিলেট-৬ আসনে শরফ উদ্দিন খসরু, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এহসানুল হক সেলিম, কুমিল্লা-২ আসনে গোলাম মোস্তফা, চট্ট্রগ্রাম-৩ আসনে শহীদুল ইসলাম চৌধুরী এবং পার্বত্য খাগড়াছড়ি আসনে প্রজ্ঞাবীর চাকমা। বিকল্প ধারার প্রার্থীরা হলেন- ঠাকুরগাঁও-৩ আসনে মির্জা মো. হাবিবউল্যা চৌধুরী, দিনাজপুর-৩ আসনে আশরাফুল ইসলাম, লালমনিরহাট-১ আসনে মকবুল হোসেইন, কুড়িগ্রাম-২ আসনে ভূদেব চক্রবর্তী, গাইবান্ধা-৫ আসনে সাইফুদ্দিন কাজল, বগুড়া-২ আসনে আনিসুর রহমান, বগুড়া-৫ আসনে মাহবুব আলী, বগুড়া-৬ আসনে আব্দুল্লাহ আল ওয়ার্দী, বগুড়া-৭ আসনে মিসবাউল আলম, নওগাঁ-১ আসনে আব্দুল হান্নান, নওগাঁ-২ আসনে আব্দুর রউফ মান্নান, নওগাঁ-৩ আসনে সুলতান মামুনুর রশীদ, নওগাঁ-৪ আসনে আব্দুস সালাম মন্ডল, নওগাঁ-৫ আসনে এসএম হাবিবুর রহমান, রাজশাহী-২ আসনে আখতারুজ্জামান বাবলু, রাজশাহী-৬ আসনে মাসকাওয়াত আহসান, নাটোর-৩ আসনে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ-৬ আসনে আব্দুর রউফ, মেহেরপুর-২ আসনে আমিরুদ্দিন আহমদ, কুষ্টিয়া-৩ আসনে আবু মুজাফফর, চুয়াডাঙ্গা-১ আসনে সহিদুর রহমান, ঝিনাইদহ-১ আসনে গোলাম মোস্তফা, খুলনা-৫ আসনে শ্রী বিদুর কান্তি বিশ্বাস, খুলনা-৬ আসনে নেপাল কান্তি দাস, বরগুনা-১ আসনে তরুণ কুমার কর্মকার, বরগুনা-২ আসনে আবদুর রহমান, ভোলা-১ আবু আজম খান, ভোলা-২ কেফায়েতউল্লাহ নজীর, ভোলা-৪ সিরাজুল ইসলাম, বরিশাল-২ সায়মা জলিল, বরিশাল-৫ ও ৬ অধ্যক্ষ আব্দুর রশীদ, টাঙ্গাইল-২ মুনিরুল ইসলাম, টাঙ্গাইল-৩ আজিজুল হক, জামালপুর-৫ মো. আলী জিন্নাহ, ময়মনসিংহ-৫ সৈয়দ মিজানুর রহমান, ময়মনসিংহ-৯ ব্যারিস্টার জহিরুল ইসলাম, কিশোরগঞ্জ-১ প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, কিশোরগঞ্জ-৫ আব্দুর রহিম, মুন্সিগঞ্জ- ১ ও ২ এবং ঢাকা-৬ ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী), ঢাকা-৭ আজমেরী বেগম ছন্দা, ঢাকা-১০ এমএ কাইয়ুম, নোয়াখালী-৪ ও লক্ষীপুর-৪ এবং ঢাকা-১১ আবদুল মান্নান, ঢাকা-১৪ ফেরদৌসী সুলতানা, ঢাকা-১৬ মাহফুজুর রহমান, সিলেট-২ মাহবুবুর রহমান, হবিগঞ্জ-৩ জিকে মুসাহিদ, ব্রাহ্মণবাড়িয়া-৫ সাবেরা খাতুন, কুমিল্লা-৩ কামরুল হাসান, ফেনী-১ ইলিয়াস জাকারিয়া, লক্ষীপুর-২ এ্যাডভোকেট শাহ আলম বাদল, লক্ষীপুর-৩ আবুল আহসান, চট্টগ্রাম-৯ শাহজালাল মজুমদার এবং পার্বত্য রাঙ্গামাটি আসনে আলো রাণী আইচ। গণফোরাম প্রার্থীরা হলেন- নীলফামারী-১ আসনে আবদুর রউফ, রংপুর-৬ আসনে মোহাম্মদ ইজাজ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে গোলাম রব্বানী, সিরাজগঞ্জ-৪ আসনে মোস্তফা জাহাঙ্গীর আলম, মাগুড়া-১ আসনে মিজানুর রহমান, বাগেরহাট-২ আসনে মোহাম্মদ তারেক হোসাইন, পটুয়াখালী-৩ আসনে শাহ আলম ভুঁইয়া, বরিশাল-৩ আসনে মোজাহেদুল ইসলাম, বরিশাল-৪ ফজলুল হক, টাঙ্গাইল-৫ আবুল হোসেন, টাঙ্গাইল-৬ মোতাছিম বিল্লাহ, শেরপুর-২ হারুনুর রশীদ, শেরপুর-৩ আল মামুন, ময়মনসিংহ-২ এএকেএম রায়হানউদ্দিন, কিশোরগঞ্জ-২ শফিকুর রহমান খান বাচ্চু, মানিকগঞ্জ-৩ মফিদুল ইসলাম খান কামাল, ঢাকা-১২ নূরুন নাহার হাবীব, গাজীপুর-১ রফিকুল ইসলাম, গাজীপুর-৫ আমিন আহমেদ আফসারী, নরসিংদী-১ শহীদুজ্জামান চৌধুরী, নরসিংদী-২ এসএম আলতাফ হোসেন, নরসিংদী-৩ জগলুল হায়দার, নরসিংদী-৫ ফরিদা ইয়াসমিন, নারায়ণগঞ্জ-১ হুমায়ুন কবীর, নারায়ণগঞ্জ-৪ তাওলাদ হোসাইন, নারায়ণগঞ্জ-৫ জহিরউদ্দিন, ফরিদপুর-১ কায়সার শরীফ, ফরিদপুর-৩ বিশ্বজিৎ কুমার গাঙ্গুলী, হবিগঞ্জ-১ দেওয়ান আহমেদ, কুমিল্লা-৫ আবদুল বাতেন, চাঁদুপর-১ আজাদ হোসাইন, চাঁদপুর-২ আবু বকর সিদ্দিক, চাঁদপুর-৩ সেলিম আকবর, চাঁদপুর-৫ মোহাম্মদ আবু নোমান, চট্টগ্রাম-২ লিয়াকত আলী, চট্টগ্রাম-১২ উজ্জ্বল বণিক, চট্টগ্রাম-১৫ রনজিৎ কুমার শিকদার এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ মোস্তফা কামাল। কল্যাণ পার্টির প্রার্থীরা হলেন- গাইবান্ধা-৪ মজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ ফেরদৌসুল আলম, চাঁপাইনবাবগঞ্জ-৩ সাদরুজ্জামান, রাজশাহী-১ সালাউদ্দিন বিশ্বাস, পাবনা-৪ মো. কামরুজ্জামান, খুলনা-২ আদিল খান, বরিশাল-১ শুভাশীষ সমাদ্দার শুভ, পিরোজপুর-১ তপন কুমার মিত্র, ময়মনসিংহ-৪ সহিদ আমিনি রুমি, ময়মনসিংহ-১০ ও ১১ কামরুল হাসান, নেত্রকোনা-৪ মুশফিকুর রহমান মিন্টু, কিশোরগঞ্জ-৬ শরীফ হাসান, ঢাকা-২ এ্যাডভোকেট মবিনুল হক, ঢাকা-৪ সফিকুর রহমান, ঢাকা-৮, ১৩ ও ১৭ আসনে সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, গাজীপুর-৩ নজির আহমেদ, রাজবাড়ী-১ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ-৩ আফজাল হোসেন, সিলেট-১ কাহির মাহমুদ, সিলেট-৪ মাওলানা হেলালুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৪ নজরুল ইসলাম, কুমিল্লা-৬ শহীদুর রহমান তামান্না, কুমিল্লা-৯ মুস্তাক হোসেন, চট্টগ্রাম-১ মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম-৮ মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং চট্টগ্রাম-১৩ গোলাম ইসহাক খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭০৫ ঘ.