২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মুজাহিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শ্রমিক দল

ফরিদপুর-৩ (সদর) আসনে চারদলীয় জোটপ্রার্থী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা শ্রমিক দল। শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সমাবেশে জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ নান্নু বলেন, "স্বাধীনতা বিরোধী ও জন বিচ্ছিন্ন মুজাহিদকে ফরিদপুরবাসী চারদলীয় জোট প্রার্থী হিসেবে দেখতে চায় না। আমারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 06:20 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ফরিদপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর-৩ (সদর) আসনে চারদলীয় জোটপ্রার্থী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা শ্রমিক দল। শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সমাবেশে জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ নান্নু বলেন, "স্বাধীনতা বিরোধী ও জন বিচ্ছিন্ন মুজাহিদকে ফরিদপুরবাসী চারদলীয় জোট প্রার্থী হিসেবে দেখতে চায় না। আমারা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।" ফরিদপুরের মাটিতে মুজাহিদকে প্রতিহত করার ঘোষণা দিয়ে আগামী নির্বাচনে কামাল ইবনে ইউসুফকে নির্বাচিত করার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচন করে মুজাহিদ ১৯৯১ সালে ১৬ হাজার ৫০২ এবং ১৯৯৬ সালে ১২ হাজার ৩৩৪ ভোট পেয়েছিলেন। অন্যদিকে চৌধুরী কামাল ইবনে ইউসুফ এ আসন থেকে পাঁচবার সাংসদ নির্বাচিত হন। জেলা শ্রমিক দল সভাপতি শেখ মোজাফফর আলী মুসার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ নান্নু, শ্রমিকদলের সাধারণ সম্পাদক অলিউর রহমান, কৃষক দল সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান পলাশ, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভূঁইয়া রতন বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০১০ ঘ.