২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য হ্রাস, জঙ্গি-দুর্নীতি দমনের প্রতিশ্রুতি আ. লীগের ইশতেহারে

দ্রব্যমূল্য হ্রাস, জঙ্গি দমন, দুর্নীতি নির্মূলসহ নানা প্রতিশ্র"তি রেখে নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 09:11 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য হ্রাস, জঙ্গি দমন, দুর্নীতি নির্মূলসহ নানা প্রতিশ্র"তি রেখে নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার দলের কার্যনির্বাহী সংসদের সভায় নবম সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ইশতেহার অনুমোদিত হয়েছে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। আগামী ১২ ডিসেম্বর ওই ইশতেহার প্রকাশ করার কথা। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কার্যনির্বাহী সংসদের মুলতবি সভা শুরু হয় শনিবার সকাল ১১টায়। সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা। বেলা পৌনে ২টার দিকে সভা শেষ হয়। সভা শেষে কোনও সংবাদ ব্রিফিং হয়নি। তবে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের বলেন, "সভা শেষ হয়েছে। এতে নির্বাচনী ইশতেহার অনুমোদিত হয়।" নির্বাচনী ইশতেহারে এবার কী কী বিষয় রয়েছে- জানতে চাওয়া হলে আওয়ামী লীগ নেতারা বলেন, দ্রব্যমূল্য সহনীয়, দুর্নীতি নির্মূল, জ্বালানি নিরাপত্তা বিধান, কৃষি ভর্তুকি বাড়ানো, পদ্মা সেতু দ্রুত বাস্তবায়নের বিষয়গুলো ইশতেহারে গুরুত্ব পেয়েছে। দলের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, "দ্রব্যমূল্য কমানো, জঙ্গি দমন ও অসা