২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা প্রতিরোধে সজাগ থাকুন: হোসেন জিল্লুর

নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একটি নতুন সাইট উদ্বোধনের আগে সাংবাদিকদের হোসেন জিল্লুর একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একটি নতুন সাইট উদ্বোধনের আগে সাংবাদিকদের হোসেন জিল্লুর একথা বলেন। এ সাইটে যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা অনাবাসী বাংলাদেশী শেফ টমি মিয়া নিয়মিত তার নতুন নতুন রন্ধন শৈলী প্রকাশ করবেন। বিভিন্ন দলের রাজনীতিকদের হত্যার হুমকি দিয়ে জঙ্গিদের চিঠি দেওয়া প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জিল্লুর নাশকতামূলক কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন। হোসেন জিল্লুর বলেন, "নির্বাচনকে সামনে রেখে কোন প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড যেন না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার দায়িত্ব সরকারের। তবে এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএনএ/এএল/এসকে/২২১০ঘ.