২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ-৩ আসনে এরশাদের মনোনয়ন বাতিল

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে দলের পক্ষ থেকে জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিজুল বারী কামালের মনোনয়ন চূড়ান্ত করার পর এরশাদও মনোনয়নপত্র জমা দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

হবিগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে দলের পক্ষ থেকে জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিজুল বারী কামালের মনোনয়ন চূড়ান্ত করার পর এরশাদও মনোনয়নপত্র জমা দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আবুল কাশেম তালুকদার এ তথ্য জানান। তিনি জানান, এরশাদ ছাড়াও হবিগঞ্জে আরও ছয়জনের মনোনয়ন বাতিল হয়েছে। এরা হলেন- হবিগঞ্জ-৩ আসনে রাশিদুল হাসান চৌধুরী কাজল (জেপি), জি কে মোশাহিদ (বিকল্প ধারা), এম গণি (ন্যাপ) ও হাফেজ আব্দুল করিম (ইসলামী আন্দোলন)। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে মো. তাজুল ইসলাম (জাপা) এবং হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আমীর হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.