২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-৯ আসনে মহাজোট প্রার্থীর মনোনয়ন বাতিল

ঋণ খেলাপ করার কারণে চট্টগাম-৯ (ডবলমুরিং) আসনে জাতীয় পার্টির প্রার্থী মোরশেদ মুরাদ ইব্রাহিমের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 09:18 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ খেলাপ করার কারণে চট্টগাম-৯ (ডবলমুরিং) আসনে জাতীয় পার্টির প্রার্থী মোরশেদ মুরাদ ইব্রাহিমের প্রার্থীতা বাতিল করা হয়েছে। মহাজোট থেকে এ আসনে তার প্রার্থীতা চূড়ান্ত করা হয়েছে। অবশ্য, এর আগে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী হিসেবে আফসারুল আমীনকে মনোনয়ন দিয়েছিল। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে তার মনোনয়নপত্র বাছাই ও শুনানি শেষে বিভাগী কমিশনার ও রিটার্নিং অফিসার হোসাইন জামিল এ ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৫১১ ঘ.