২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জন্মদিন : উকিল নোটিশ পাঠানো আইনজীবী আইনী লড়াইয়ে নামবেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নোটিশ পেয়েও নির্বাচন কমিশন পদক্ষেপ না নেওয়ায় আইনী লড়াই শুরু করতে যাচ্ছেন এক আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নোটিশ পেয়েও নির্বাচন কমিশন পদক্ষেপ না নেওয়ায় আইনী লড়াই শুরু করতে যাচ্ছেন এক আইনজীবী। ফজিলাতুন নেছা বাপ্পী নামে ওই আইনজীবী গত ৩০ নভেম্বর নির্বাচন কমিশন বরাবরে জিইপি ডাকে (গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট) উকিল নোটিশ পাঠান। ওই নোটিশ একই ডাকঘর থেকে একই দিন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা নির্বাচন অফিসারকেও পাঠানো হয়।, তিনি থেকে ওই তিন ঠিকানায় পাঠানো নোটিশের প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করেছেন। আইনজীবী বাপ্পী বুধবার বলেন, নোটিশ গ্রহণের ২৪ ঘন্টার মধ্যে ভোটার ফরমে মিথ্যা তথ্য দেওয়ার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হলেও নোটিশ গ্রহীতারা কোন পদক্ষেপ নেননি। তাই তিনি আইনী প্রক্রিয়ায় এর মোকাবেলা করবেন এবং এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন। আইনী নোটিশে বলা হয়েছিল গত ২৯ নভেম্বর ভোটার হওয়ার জন্য তথ্য ফরমে খালেদা জিয়া তার জন্ম তারিখ দিয়েছেন ১৫ আগস্ট ১৯৪৭। কিন্তু শিক্ষা বোর্ডে ম্যাট্রিক (বর্তমান এসএসসি) পরীক্ষার নিবন্ধনে, ১৯৭৮ সালের পাসপোর্ট ও বিয়ের কাবিননামায় তিনি ভিন্ন ভিন্ন জন্ম তারিখ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৩২ঘ.