২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি ছাত্রলীগের

বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে 'মিথ্যা ও বানোয়াট জন্ম তারিখ ব্যবহার করার' অভিযোগ তুললেন ছাত্রলীগ নেতারাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে 'মিথ্যা ও বানোয়াট জন্ম তারিখ ব্যবহার করার' অভিযোগ তুললেন ছাত্রলীগ নেতারাও। তারা ভোটার তালিকা থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম বাতিল করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার ছাত্রলীগের সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এ বিষয়ে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে কাবিন নামা, পরীক্ষার সার্টিফিকেট ইত্যাদিতে তথ্যের বিভিন্নতার উল্লেখ করে তদন্ত সাপেক্ষে সঠিক তারিখ নির্ধারণ করার দাবি জানানো হয়। এছাড়া ছাত্রলীগের একদল সাবেক নেতাও এক বিবৃতিতে নির্বাচন কমিশনের প্রতি অনুরূপ আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২০৩৪ঘ.