বরিশাল, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সরকারি বিএম কলেজে সোমবার দু'টি হাতবোমা বিস্ফোরিত হয়েছে।
বোমা বিষ্ফোরণের জন্য ছাত্রদলের দু'গ্র"প পরস্পরকে দায়ী করেছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় ছাত্রদলকে দায়ী করে ছাত্রলীগ ক্যাস্পাসে মিছিল করেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার হায়তুল ইসলাম ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন।
জরুরি অবস্থা জারির পর থেকে আত্মগোপনে থাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান মঞ্জু সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক সমর্থকসহ ক্যাম্পাসে আসেন। ক্যাম্পাসে ঢুকে মঞ্জু ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আবু জাফর বাদলকে সঙ্গে নিয়ে অধ্যক্ষ ড. সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ছাত্রদলের আরেকটি গ্র"পের বহিরাগত নেতা সাবেক সভাপতি মাহমুদ বিল্লাহ তার অনুসারীদের নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
এ সময় ছাত্র সংসদ ভবনের সামনে বিকট শব্দে দু'টি হাতবোমা বিস্ফোরিত হয়।
এ অবস্থায় হাতবোমা বিস্ফোরণের জন্য ছাত্রদলের এ দু'গ্র"প পরস্পরকে দায়ী করে শ্লোগান দেয়। এর পরপরই ছাত্রদলকে দায়ী করে ছাত্রলীগ ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী মিছিল করে।
এ ব্যাপারে মশিউর রহমান মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি ঘোলাটে করে কলেজে আধিপত্য বিস্তারের জন্য মাহমুদ বিল্লাহ তার সঙ্গীদের নিয়ে হাতবোমা বিষ্ফোরণ ঘটিয়েছে।"
মাহমুদ বিল্লাহ বলেন, "আমরা ছাত্র সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। কলেজে উত্তেজনা সৃষ্টির জন্য মঞ্জু গ্র"প এ ঘটনা ঘটিয়েছে।"
দেশে জরুরি অবস্থা জারির পর মশিউর রহমান মঞ্জু আত্মগোপনে চলে গেলে তিনি কলেজ ছাত্রদলের হাল ধরেছেন বলেও দাবি করেন বিল্লাহ।
বহিরাগত হয়ে কেন কলেজে এসছেন এ প্রশ্নের কোনো উত্তর দেননি মাহমুদ বিল্লাহ।
কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রফিক সেরনিয়াবাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আধিপত্য বিস্তারের জন্য ছাত্রদলের দু'গ্র"প আজ (সোমবার) ক্যাম্পাসে শক্তির মহড়া দেয়। কলেজে উত্তেজনা সৃষ্টির জন্য তারা হাতবোমার বিষ্ফোরণ ঘটিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪২ ঘ.
bdnews24