২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ-১ আসনে বি চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

বিকল্পধারা সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বৃহস্পতিবার মুন্সীগঞ্জের একটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আরেকটি আসনের মনোনয়নপত্র পূরণে ত্র"টি থাকায় তা জমা নেওয়া হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

মুন্সীগঞ্জ, নভেম্বও ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিকল্পধারা সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বৃহস্পতিবার মুন্সীগঞ্জের একটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আরেকটি আসনের মনোনয়নপত্র পূরণে ত্র"টি থাকায় তা জমা নেওয়া হয়নি। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে মনোয়নপত্র জমা দেন বি চৌধুরী। শ্রীনগরের সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল লতিফ তার মনোনয়নপত্র জমা নেন। এর একটি কপি সিরাজদিখান উপজেলা নির্বাহীন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুর রহমান হাবিবের কাছেও জমা দেওয়া হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। তাই এই পরিবর্তনের কথা বিবেচনা করেই জাতীয় যুক্ত ফ্রন্ট প্রায় তিনশ' আসনেই প্রার্থী দেবে। এসব প্রার্থীরা হবেন সৎ ও দক্ষ।" নির্বাচন পরবর্তী সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, "নির্বাচনের পরই দেখা যায় সংখ্যালঘুদের উপর অত্যাচার-নির্যাতন নেমে আসে। রাজনৈতিক হানাহানি শুরু হয়। সরকারকে এসব অপকর্ম কঠোর হাতে দমন করতে হবে।" এ সময় আরো উপস্থিত ছিলেন- বিকল্প ধারার স্থানীয় নেতা গাজী শহীদুল ইসলাম, লক্ষণ মণ্ডল, জাহাঙ্গীর ্অলম বিপ্লবসহ দলের নেতা-কর্মীরা। বিকেলে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে বি চৌধুরীর পক্ষে মনোননয়নপত্র জমা দিতে যান তার ছেলে সাবেক সাংসদ মাহী বি চৌধুরী। কিন্তু মনোনয়নপত্র পূরণে ত্র"টি দেখিয়ে সহকারী রিটার্নিং অফিসার মনোনয়নপত্রটি ফিরিয়ে দেন। টঙ্গীবাড়ির ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা একেএম সোহেল জানান, মনোনয়নপত্রে বদরুদ্দোজা চৌধুরীর আয়ের উৎস দেখানো হয় রোগি দেখা এবং শেয়ার কেনা-বেচা। এই দু'টি আয় ভিন্ন ভিন্নভাবে উল্লেখ না করে একত্রে দেখানো হয়েছে। এ কারণে মনোনয়নপত্রটি জমা নেওয়া হয়নি। নাম প্রকাশ অনিচ্ছুক বিকল্পধারা বাংলাদেশ-এর একজন স্থানীয় নেতা জানান, মনোনয়নপত্রে সমান্য ত্র"টি থাকায় টঙ্গীবাড়ির ইউএনও তা গ্রহণ করেননি। পরে আরেকটি মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০০ ঘ.