২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্ম-সচিব ও উপ-সচিব পর্যায়ে ৪ কর্মকর্তাকে রদবদল

প্রশাসনের তিনজন যুগ্ম-সচিব ও একজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 03:55 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের তিনজন যুগ্ম-সচিব ও একজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এনামুল হককে পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের নিবন্ধক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফজলুল হককে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার। যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক খলিলুর রহমান সিদ্দিকীকে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া, পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব শেখ ইউসুফ হারুনকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২১৫০ ঘ.