ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক চারদলীয় জোট সরকারের প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বৃহস্পতিবার সন্ধ্যার পর জামিনে মুক্তি পেয়েছেন।
কারাগারের উপ মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়া হয় আমানউল্লাহ আমানকে। তিনি ২৭ জুলাই থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন।"
গত বছর ৩ ফেব্র"য়ারি আমানকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সম্পদের তথ্য গোপনের মামলায় এরই মধ্যে তাকে ও তার স্ত্রী সাবেরা আমানকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২০৫৭ ঘ.
bdnews24