২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে: আ'লীগ

বার বার তফসিল পরিবর্তন করায় নির্বাচন কমিশনের (ইসি) কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মনে হচ্ছে একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই তারা কাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার বার তফসিল পরিবর্তন করায় নির্বাচন কমিশনের (ইসি) কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মনে হচ্ছে একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই তারা কাজ করছে। বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মনোভাব ব্যক্ত করেন সৈয়দ আশরাফ। এ সময় তিনি আরও জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ১২ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন। এর আগে ৫ ডিসেম্বর দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ইশতেহার অনুমোদন করা হবে। আশরাফুল সাংবাদিকদের বলেন, "বারবার ঘোষণা পরিবর্তন করে এবং নিজেদের আইন নিজেরাই পরিবর্তন করে ইসি নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি করছে। নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না যে নির্বাচন হবে।" ২৯ ডিসেম্বর ঘোষিত তারিখে নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, "এখনো মনে করার কারণ নেই যে ২৯ ডিসেম্বরই নির্বাচন হবে। আমরা সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছি।" ইসি'র সা