ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের সাবেক সাংসদ বিএনপি হুইপ জাহেদ আলী চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি ফারাহ মাহবুবের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
এছাড়া মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, দুই সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে তার কারণ জানাতে নির্দেশ দিয়েছে আদালত।
জাহেদ আলী চৌধুরীর একটি রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়।
গত ৩ জুলাই জাহেদ আলী চৌধুরীর বিরুদ্ধে এক কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
রিটের শুনানিতে জাহেদের পক্ষে অংশ নেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/২১২৭ঘ.
bdnews24