২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে মনোনয়নপত্র জমা দেওয়া চলছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশন রোববার তফসিল পুনর্নির্ধারণ করে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 05:48 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশন রোববার তফসিল পুনর্নির্ধারণ করে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদ- গোপালগঞ্জ গোপালগঞ্জে দু'টি আসনে রোববার মনোনয়ন পত্র জমা পড়েছে। গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া, কোটালীপাড়া) আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির গৌরচন্দ্র বিশ্বাস এবং গোপালগঞ্জ-২ আসনে (সদর, কাশিয়ানী) আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম ও জাতীয় পার্টির অ্যাডভোকেট নাহাজ পাশা মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেখ ফজলুল করিম সেলিম বেলা ১২টার দিকে রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জের জেলা প্রশাসক এসএম আশফাক হুসেনের কাছে নিজের ও শেখ হাসিনার মনোনয়ন পত্র জমা দেন। বাগেরহাট বাগেরহাট- ৩ আসনের (রামপাল-মংলা) জন্য রোববার মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়মী লীগের হাবিবুন নাহার তালুকদার। তিনি খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী। বাগেরহাট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। দিনাজপুর রোববার দিনাজপুরের ছয়টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও কমিউনিস্ট পার্টির ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে আওয়ামী লীগের মনোরঞ্জনশীল গোপাল ও সৈয়দ রেজা হোসেন আহমেদ, সিপিবির আলতাফ হোসাইন এবং ওয়ার্কার্স পার্টির আব্দুল হক, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের ইকবালুর রহিম ও জাতীয় পার্টির আব্দুস সামাদ চৌধুরী, দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান ফিজার এবং দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে আওয়ামী লীগের আবু হানিফ সরকার ও জাতীয় পার্টির দেলোয়ার হোসেন। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নবীউল হক মোল্যা এ খবর নিশ্চিত করেছেন। নেত্রকোনা নেত্রকোনায় একটি আসনে দু'টি মনোনয়ন পত্র জমা পড়েছে। প্রার্থীরা হলেন- (কেন্দুয়া, আটপাড়া) আসনে জাতীয় পার্টির জসিম উদ্দিন ভূইয়া এবং কৃষক শ্রমিক জনতা লীগের রিগ্যান আহমেদ মামুন। কেন্দুয়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের কাছে মনোনয়ন পত্রগুলো দাখিল করা হয়। বরগুনা বরগুনার দু'টি আসনে রোববার চারজন মনোনয়নপত্র দাখিল করছেন। এরা হলেন- বরগুনা-১ (বরগুনা ও আমতলী) আসনে আওয়ামী লীগের ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু, ড. রাশেদুল হাসান এবং বরগুনা-২ আসনে জেলা আওয়ামী লীগের গোলাম সবুর টুলু এবং বিএনপির সংস্কারপন্থী নেতা আবদুর রহমান খোকন। নড়াইল নড়াইলের দু'টি আসনে রোববার পাঁচজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এরা হলেন- নড়াইল-১ (কালিয়া ও সদরের আংশিক) আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া, ইসলামী আন্দোলনের আয়ুর হোসেন মিয়া এবং নড়াইল-২ আসনে আওয়ামী লীগের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শেখ আবু বাকের এবং ইসলামী আন্দোলনের এস এম নাসির উদ্দিন। সুনামগঞ্জ সুনামগঞ্জে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্তসহ ছয়জন রোববার মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন- সুনামগঞ্জ-২ (দিরাই, শাল্লা) আসনে সুরঞ্জিত সেন গুপ্ত ও জাসদের (ইনু) মহিউদ্দিন আহমদ, সুনামগঞ্জ ৪-(সদর, বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামী লীগের মতিউর রহমান, স্বতন্ত্র দেওয়ান সামছুল আবেদীন এবং জাপা'র (এ) বেগম মমতাজ ইকবাল, সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধরমপাশা) আসনে আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন রতন। রাজশাহী রাজশাহী-২ (সদর) আসনে রোববার মনোনয়ন পত্র দাখিল করেছেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা। দুপুরে রাজশাহীর জেলা প্রশাসক শেফাউল করিমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। রংপুর রংপুরে রোববার ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুল আহাদ। প্রার্থীরা হলেন- রংপুর-১ (গঙ্গচরা) আসনে জাপা প্রার্থী হোসেন মুকুল শাহরিয়ার, জামায়াতের আব্দুল গনি, রংপুর-২ (বদরগঞ্জ, তারাগঞ্জ) আসনে স্বতন্ত্র আজিজুল হক এবং জাপার আনিসুল ইসলাম মণ্ডল। রংপুর-৩ (সদর) আসনে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ, সিপিবির কমরেড শাহাদত হোসেন, আওয়ামী লীগের রেজিনা বেগম, বাসদের আব্দুল কুদ্দুস, রংপুর-৪ (পীরগাছা, কাউনিয়া) আসনে আওয়ামী লীগের টিপু মুন্সি, জাপার করিম উদ্দিন ভরসা, স্বতস্ত্র শাহ আলম এবং রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের আশিকুর রহমান, জাপার ফকরুজ্জামান জাহাঙ্গীর, বাসদের মমিনুল ইসলাম ও ইসলামী আন্দোলনের আব্দুল গনি। কুড়িগ্রাম কুড়িগ্রামে বিভিন্ন দলের ১১ জন রোববার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী, ভুরুঙ্গামারী) আসনে আওয়ামী লীগের গোলাম মোস্তফা, জাতীয় পার্টির এ, কে এম, মোস্তাফিজুর রহমান। কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট আংশিক) আসনে জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, জাপার অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম, আওয়ামী লীগের মো. জাফর আলী। কুড়িগ্রাম-৩ (উলিপুর, রাজারহাট আংশিক) আসনে জাতীয় পার্টির এ. কে. এম. মাঈদুল ইসলাম মুকুল, আওয়ামী লীগের নাসিমা বানু, কল্যাণ পার্টির মোহাম্মদ আলী সরকার। কুড়িগ্রাম-৪ (রৌমারী, চিলমারী ও রাজিবপুর) আসনে জেপি'র লুৎফর রহমান, স্বতন্ত্র রুকুনুদ্দৌলা মণ্ডল ও জাপার গোলাম হাবিব দুলাল। খুলনা খুলনায় রোববার ৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সংসদ নির্বাচনের প্রার্থীরা হলেন- খুলনা-৪ (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আসনে আওয়ামী লীগের আলহাজ মোল্লা জালাল উদ্দিন, খুলনা-২ (সদর, সোনাডাঙ্গ) আসনে আওয়ামী লীগের মিজানুর রহমান মিজান, খুলনা-৩ (খলিশপুর, দৌলতপুর, খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৫ (ফুলতলা, ডুমুরিয়া) আসনে জাতীয় পার্টির এম এ রউফ, খুলনা-৩ (খলিশপুর, দৌলতপুর, খানজাহান আলী) আসনে জাতীয় পার্টির হাসিনা বানু শিরিন, খুলনা-১ (দাকোপ, বটিয়াঘাটা) আসনে আওয়ামী লীগের ননী গোপাল মণ্ডল, খুলনা-৫ (ফুলতলা, ডুমুরিয়া) আসনে আওয়ামী লীগের নারায়ন চন্দ্র চন্দ, খুলনা-৬ (কয়রা, পাইকগাছা) আসনে আওয়ামী লীগের সোহরাব আলী সানা। কুমিল্লা রোববার কুমিল্লায় আটজন প্রার্থী সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- কুমিল্লা-৬ (সদর) আসনে আওয়ামী লীগের আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চাদিনা) আসনে আওয়ামী লীগের অধ্যাপক আলী আশ্রাফ ও এলডিপির রেদোয়ান আহাম্মদ, কুমিল্লা-২ (হোমনা, তিতাস) আসনে আওয়ামী লীগ আবদুল মজিদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রফিকুল ইসলাম, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে স্বতন্ত্র সিরাজুল হক এবং কুমিল্লা-৫ (বুড়িচং) আসনে স্বতন্ত্র শাহ উদ্দিন। ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে মোট ছয়জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের দবিরুল ইসলাম, স্বতন্ত্র শিরিন আক্তার বানু, ঠাকুরগাঁও-৩ আসনে আওয়ামী লীগের ইমদাদুল হক, জাতীয় পার্টির হাফিজ উদ্দীন, বাংরাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনসুরুল আলম। টাঙ্গাইল টাঙ্গাইলে রোববার দু'জন সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- টাঙ্গাইল-৬ (নাগরপুর, দেলদুয়ার) আসনে স্বতন্ত্র খন্দকার আবদুল বাতেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয় পার্টির আবুল কাশেম। চাঁদপুর চাঁদপুরের বিভিন্ন আসনে রোববার মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১০ জন। এরা হলেন- চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মীর মোহাম্মদ ইকবাল হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের আলাউদ্দিন চৌধুরী পরাগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আলহাজ মুসলিম দরবেশ, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণের নারায়ণপুর ইউনিয়ন) আসনে আওয়ামী লীগের অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম, জাতীয় পার্টির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম শামসুল হক, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাওলানা মো. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাওলানা নূরুল আমিন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের মুহাম্মদ শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাওলানা মকবুল হোসেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের হোসাম হায়দার পাটওয়ারী। ফরিদপুর রোববার ফরিদপুরের বিভিন্ন আসনে চারজন মনোনয়পত্র জমা দিয়েছেন। এরা হলেন- ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে আওয়ামী লীগের আব্দুর রহমান, স্বতন্ত্র কাজী সিরাজুল ইসলাম, ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর-৪ (ভাঙ্গা চরভদ্রাসন সদরপুর) আসনে স্বতন্ত্র মো. মামসুল করিম। সাতক্ষীরা সাতক্ষীরায় রোববার ১২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন- সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ, জাতীয় পার্টির মুনসুর আলী, এলডিপির দিদার বখত্, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনে আওয়ামী লীগের এস এম নজরুল ইসলাম, জাতীয় পার্টির আব্দুল জব্বার, বাসদের নিত্যানন্দ সরকার, সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগের ডা. রুহুল হক, জাতীয় পার্টির স ম সালাউদ্দীন, সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগের মুনসুর আহমেদ, জাতীয় পার্টির এইচ এম গোলাম রেজা এবং বাসদের খগেন্দ্রনাথ। চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে রোববার তিনজন সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আওয়ামী লীগের আব্দুল ওদুদ বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে কমিউনিষ্ট পার্টির সাদিকুল ইসলাম ও স্বতন্ত্র এসএম দুরুল হুদা। বগুড়া বগুড়ায় রোববার বিভিন্ন আসনেরজন্য ১১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন- বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগের মমতাজ উদ্দিন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির শরিফুল আলম জিন্নাহ্, বিকল্প ধারার আনিছুর রহমান, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের মাছুদার রহমান হেলাল, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে এলডিপির মামদুদুর রহমান চৌধুরী, জাসদের রেজাউল করিম তানসেন, বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) আওয়ামী লীগের মো. হাবিবুর রহমান, বাসদের রঞ্জন কুমার দে, বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) আসনে আওয়ামী লীগের ডা. মোস্তফা আলম নাননু, বিকল্পধারার মেজবাহুল আলম, বাসদের শামসুল আলম দুদু। খাগড়াছড়ি সংসদ নির্বাচনের জন্য খাগড়াছড়িতে রোববার চারজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- আওয়ামী লীগের যতীন্দ্র লাল ত্রিপুরা, জাতীয় পার্টির (এরশাদ), মো. সোলায়মান আলম শেঠ, বাসদের জাহেদুর আহাম্মেদ, ন্যাশনাল পিপল্স পার্টির শান্তি বিকাশ চাকমা। শেরপুর শেরপুরে রোববার মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনজন। এরা হলেন- শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের মতিয়া চৌধুরী, শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের আতিউর রহমান আতিক এবং শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খোন্দকার মো. খুররম। মনোনয়নপত্র জমা দেওয়ার পর মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সব সময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেছে। আল্লাহর রহমতে শেখ হাসিনা দেশের শাসন ক্ষমতা ফিরে পাবেন। ফেনী ফেনীতে রোববার সাতজন সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন- ফেনী-২ (সদর) আসনে জাতীয় পার্টির হাজী আলাউদ্দিন, ফেনী-৩ (সোনাগাজী, দাগনভূঞা) আসনে স্বতন্ত্র সাঈদ হোসেন চৌধুরী, আওয়ামী লীগের আবুল বাশার, জাপার রিন্টু আনোয়ার, ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া) আসনে স্বতন্ত্র এবিএম জাকারিয়া ভূঁইয়া, আওয়ামী লীগের ফয়েজ আহাম্মদ এবং স্বতন্ত্র মনসুরুল হাই মোহন। মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে রোববার পাঁচজন মনোনয়ন পত্র জমা দেন। এরা হলেন- মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি ও লৌহজং) আসনে আওয়ামী লীগের সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে আওয়ামী লীগের সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ-৩ আসনে কমিউনিস্ট পার্টির শ ম কামাল হোসেন, তরিকত ফেডারেশনের মো. ইব্রাহিম ব্যাপারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. ওমর ফারুক লিটন। গাইবান্ধা গাইবান্ধায় এ পর্যন্ত সাতজন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আলী ইমাম জানান। এরা হলেন- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনঞ্জুরুল ইসলাম লিটন, জাতীয় পার্টির (এরশাদ) ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, স্বতন্ত্র অধ্যাপক আমিনুল ইসলাম মুন্সি, গাইবান্ধা-২ (সদর) আসনে আওয়ামী লীগের মাহবুব আরা গিনি, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে আওয়ামী লীগের বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মাহমুদুল হক, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের এ্যাড. ফজলে রাব্বি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৪০ ঘ.