২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির প্রতিনিধি দল ইসিতে

নির্বাচনের নতুন তারিখ ঘোষণার আগে রোববার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর আওয়ামী লীগের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 08:55 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের নতুন তারিখ ঘোষণার আগে রোববার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর আওয়ামী লীগের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। দুপুর আড়াইটার দিকে ইসি সচিবালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদাসহ অপর দুই নির্বাচন কমিশনার। বিএনপি প্রতিনিধি দলে রয়েছেন- দলের সহসভাপতি এমকে আনোয়ার, যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান ও দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। রোববারই নবম সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের তফসিলে তৃতীয় দফা পরিবর্তন এনে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে সিইসি শনিবার জানান। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে। গত শুক্র ও শনিবার চারদলীয় জোট এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে বৈঠক করেছিল ইসি। রোববার সকালে সিইসিসহ অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিব হুমায়ুন কবীর বৈঠক করেন। ওই বৈঠক শেষ হওয়ার পর নির্বাচনের নতুন তারিখের বিষয়ে জানতে চাওয়া হলে সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, "অপেক্ষা করুন, দেখবেন (ওয়েট অ্যান্ড সি)।" আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে বৈঠকের পর সিইসি শনিবার জানান, সংসদ নির্বাচনের নতুন তারিখ হবে ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে। ১৮ ডিসেম্বর সংসদ এবং ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের তারিখ রেখে গত ২ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি। ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে পরে তফসিলে দুই দফা পরিবর্তন আনা হয়। ওই তফসিল অনুযায়ী আওয়ামী লীগ ও তাদের মিত্ররা নির্বাচনের প্রস্তুতি শুরু করলেও বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছিল। পরে গত ২০ নভেম্বর খালেদা জিয়া জানান, ২৮ ডিসেম্বর নির্বাচন হলে চারদলীয় জোট তাতে অংশ নিতে রাজি। ২০০৭ সালের শুরুতেই জরুরি অবস্থা জারির পর গঠিত বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পুনর্গঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী সংসদ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের জন্য সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও নির্বাচন সংশি