২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাকুঞ্জে একত্রিত হচ্ছেন খালেদা-হাসিনা

দুই নেত্রীকে একসঙ্গে বসানোর আলোচনার মধ্যেই শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে একত্রিত হতে যাচ্ছেন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রধান খালেদা জিয়া ও শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দুজনই যোগ দেবেন বলে তাদের সহকারীরা জানিয়েছেন। এর আগে ২০০৬ সালে সশস্ত্র দিবসের অনুষ্ঠানে দুই নেত্রী একসঙ্গে যোগ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 07:14 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই নেত্রীকে একসঙ্গে বসানোর আলোচনার মধ্যেই শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে একত্রিত হতে যাচ্ছেন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রধান খালেদা জিয়া ও শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দুজনই যোগ দেবেন বলে তাদের সহকারীরা জানিয়েছেন। এর আগে ২০০৬ সালে সশস্ত্র দিবসের অনুষ্ঠানে দুই নেত্রী একসঙ্গে যোগ দেন। তবে পাশাপাশি বসলেও তাদের কথা বলতে দেখা যায়নি। সশস্ত্র বাহিনী দিবসে সন্ধ্যা ৬টায় সেনা কুঞ্জে সংবর্ধনার আয়োজন করেছেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। সেনা কুঞ্জের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, উপদেষ্টা পরিষদের সদস্য, স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতি, কূটনীতিক এবং রাজনীতিকরা আমন্ত্রিত। সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধীদের আমন্ত্রণ জানানো হয়েছে- অভিযোগ করে সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের তথ্য সেলের প্রধান মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, খালেদা জিয়া সেনা কুঞ্জের অনুষ্ঠানে যোগ দেবেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন তার প্রেসসচিব আবুল কালাম আজাদ। শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শিখা অনির্বাণে প্রথমে ফুল দেন রাষ্ট্রপতি। এরপর সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এসএম জিয়াউর রহমান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে ফুল দেন। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী সমন্বিতভাবে স্বাধীনতা যুদ্ধে নামে। সেদিন সশস্ত্র বাহিনী জনগণের সঙ্গে একাত্ম হয়ে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। দিবসটি উপলক্ষে সকালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন। সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানও নিজ নিজ বাহিনীর খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতীয় জীবনে আমাদের অহংকার। মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাথা জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।" তিনি বলেন, "১৯৭১ সালের এ দিনে সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে দখলদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করে। তার ফলশ্র"তিতে আমাদের কাক্সিক্ষত বিজয় অর্জন ত্বরান্বিত হয়।" প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, "আমাদের মহান মুক্তিযুদ্ধের এক ক্রান্তিলগ্নে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত সশস্ত্র বাহিনীর সদস্যগণ সর্বপ্রথম সম্মিলিত ও সর্বাত্মক আক্রমণ শুরু করেন। এই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর শত্র" সেনাদের পরাজয় নিশ্চিত হয় এবং আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি।" দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য টেলিভিশন বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌ ও বিমান ঘাঁটিগুলোতেও নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এমআই/জিএনএ/১৩০৭ ঘ.