ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ করছে আওয়ামী লীগ। এ পর্যন্ত ১৯২ জনকে চিঠি দেওয়া হয়েছে।
শেখ হাসিনা সোমবার সকালে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের হাতে চিঠি বিতরণ শুরু করেন।
আওয়ামী লীগের হয়ে নির্বাচনে প্রার্থী হতে হলে এই চিঠি নিয়েই নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম কিনতে হবে।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা চিঠি পেয়েছেন:
ভোলা-২ আসনে কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, শরীয়তপুর-৩ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, শেরপুর-২ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ঝালকাঠি-২ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
ঢাকা-৬ আসনে মিজানুর রহমান খান দিপু, ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল
bdnews24