ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে কোনও দলের প্রত্যাশা পূরণ না হলেও জোটের ঐক্য অটুট রাখতে চায় ১৪ দল।
সোমবার জোটের এক বৈঠকের পর ১৪ দলের নেতারা একথা বলেন। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ওই বৈঠক চলে।
বৈঠক শেষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, "আসন ভাগাভাগি নিয়ে মনোমালিন্য হলেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুও জোটের ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, "শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আন্তরিকতার সঙ্গে আলোচনা হচ্ছে।"
আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত রয়েছে। ২০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ।
আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট বর্তমানে সক্রিয় রয়েছে। এর বাইরেও আরও দল নিয়ে মহাজোট গঠন করে ২০০৭ সালের বাতিল হওয়া সংসদ নির্বাচনের মতো এবারও নির্বাচনে যেতে চায় চায় আওয়ামী লীগ।
এ প্রসঙ্গে আমু বলেন, "১৪ দলই আমাদের মূল জোট। তবে কোনও অসা
bdnews24