২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন না হলে পরিস্থিতির দায় দলগুলোর: ওয়াহিদউদ্দিন

সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হতে হবে- মন্তব্য করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, "যে কোনো কারণে ঘোষিত সময়ে নির্বাচন না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোই দায়ী থাকবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হতে হবে- মন্তব্য করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, "যে কোনো কারণে ঘোষিত সময়ে নির্বাচন না হলে উদ্ভূত পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোই দায়ী থাকবে।" রাজধানীর র‌্যাডিসন হোটেলে শনিবার খাদ্য মূল্যস্ফীতি সহনীয় রাখতে দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, "এ সরকার (তত্ত্বাবধায়ক সরকার) আর বেশি দিন নেই। নির্বাচন কমিশন ১৮ ডিসেম্বর নির্বাচনের যে তারিখ দিয়েছে তাতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। তবে এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেই প্রধান দায়িত্ব পালন করতে হবে।" নির্বাচন ছাড়া দেশবাসীর সামনে আর কোনো বিকল্প পথ নেই- বলেও মন্তব্য করেন তিনি। এ মুহূর্তে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, "রাজনৈতিকভাবে বিশ্ব পরিস্থিতি পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি আমাদের থাকতে হবে। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, বিশ্ব মন্দা আমাদের জন্য সুফল বয়ে আনতে পারে। সে ব্যাপারে আমাদের আশু করণীয় নির্বাচিত সরকারই ঠিক করতে পারবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২০৩৯ ঘ.