২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন ফরম সংগ্রহ শুরুর দিনে মুখর নির্বাচন কমিশন

নবম জাতীয় সংসদ ও তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রথমদিন সোমবার সম্ভাব্য প্রার্থীদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 07:07 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ ও তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রথমদিন সোমবার সম্ভাব্য প্রার্থীদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে নির্বাচন কমিশন। সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ আব্দুশ শহীদ (মৌলভীবাজার ৪) , হাসিনা বানু (খুলনা ৩) এবং হাসানুল কবির (যশোর ৩) কমিশনে এসে সাংবাদিকদের জানিয়েছেন, তফসিল ঘোষণার পর নির্বাচনী আইনকানুন সম্পর্কে অবহিত হতে তারা ইসিতে এসেছেন যাতে মনোনয়নপত্র জমা দিতে কোন ধরনের ভুলত্র"টি না হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়ম অনুযায়ী আজ (সোমবার) থেকেই মনোনয়নপত্র সংগ্রহের সময় শুরু হয়েছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সূচি রয়েছে। দুটি নির্বাচনেরই মনোনয়নপত্র সোমবার কমিশন সচিবালয় থেকে সংগ্রহ করা যাবে।" মাঠ পর্যায়ে নির্দেশনা পাঠানোর পর রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলেও জানান তিনি। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন ) ফরহাদ আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (সোমবার) থেকে সব রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এরপর মঙ্গলবার থেকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার কার্যক্রম শুরু হবে।" তিনি আরো জানান, "নির্বাচনে নিবন্ধিত দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। এক্ষেত্রে রাজনৈতিক দলের মনোনয়নপত্র পাবার পর মনোনয়ন ফরম জমা দিতে কিছুদিন সময় লাগতে পারে।" রোববার নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শেষ হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইন সম্পাদক জসীম উদ্দিন সরকারের নেতৃত্বে সোমবার একটি প্রতিনিধিদল নিবন্ধন সংক্রান্ত বিষয়ে ইসির সঙ্গে বৈঠক করছেন। রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে যাচাই কমিটির সদস্য উপ সচিব জেসমিন তুলি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতোমধ্যেই ১৪টি দলের নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আজকের (সোমবার) মধ্যে নিবন্ধন যোগ্য আরও কিছু দলের বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে।" তিনি আরো জানান, নিবন্ধনযোগ্য দলগুলোর সনদ তৈরী হচ্ছে। দ্রুতই দলগুলোকে সনদ সংগ্রহের জন্য অবহিত করা হবে। একইসঙ্গে যারা নিবন্ধন পাচ্ছে না তাদেরও এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ইসি সচিবালয়ের যুগ্মসচিব নুরুল ইসলাম খান রোববার জানান, রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পথে রয়েছে। রোববার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''২০-২৫টি রাজনৈতিক দল নিবন্ধন পাচ্ছে। এ বিষয়ে দ্রুতই সংশ্লিষ্ট দলকে নিবন্ধন সনদ সংগ্রহের জন্য বলা হবে। বাকি দলগুলোর মধ্যে যারা নিবন্ধন পাবার অযোগ্য তাদেরও অবহিত করা হবে। সেই সঙ্গে কিছু দলকে যাচাইয়ের প্রয়োজনে সংশোধনী আনার জন্যও বলা হবে।'' ইতোমধ্যে আওয়ামী লীগ-বিএনপিসহ ১৪টি রাজনৈতিক দলের বিষয়ে নিবন্ধন চূড়ান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, " মঙ্গলবার তিনটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে শুনানি হবে।" মনোনয়নপত্র দাখিলের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে মন্তব্য করে রোববার যাচাই কমিটির প্রধান নুরুল ইসলাম খান বলেন, ''নিবন্ধনযোগ্য দলগুলো কয়েকদিনের মধ্যে সনদ পেয়ে যাবে। এরপরও কেউ যাতে নির্বাচন করার সুযোগ না হারায়