২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত পাচারকালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩২ জনকে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পশ্চিম বকচর গ্রাম থেকে শনিবার রাতে ভারতে পাচারকালে ৩২ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১০ জন মহিলা এবং চারটি শিশু রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 04:02 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পশ্চিম বকচর গ্রাম থেকে শনিবার রাতে ভারতে পাচারকালে ৩২ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। এদের মধ্যে ১৮ জন পুরুষ, ১০ জন মহিলা এবং চারটি শিশু রয়েছে। উদ্ধারকৃতদের রোববার সদর থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। পাচারকারীদের কেউ গ্রেপ্তার হয়নি। বিডিআর ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু হাসান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পশ্চিম বকচর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিডিআর এদের উদ্ধার করে। খুলনা, বাগেরহাট ও যশোর জেলার বিভিন্ন গ্রাম থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে তাদের এখানে নিয়ে আসা হয়। ভারতের মুম্বাই ও দিল্লী শহরে বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে এদের যাওয়ার হচ্ছিল বলে উদ্ধারকৃতদের বরাত দিয়ে আবু হাসান জানান। উদ্ধারকৃতরা হলেন- খুলনার মিজানুর রহমান (২৭), মনু হাওলাদার (৪০) ও ফিরোজা বেগম (১৮), বাগেরহাটের রুহুল আমিন (৩৫), নড়াইলের আলম শরীফ (৫৪), যশোরের আবু সিদ্দীক (৭৫), রনি মোল্লা (২৬), মোতালেব হাওলাদার (৭৫), সোহাগ হোসেন (১৮), রবিউল ইসলাম (২৪), জাহিদুল শেখ (২৮), মিঠু খান (৩৮), নাজিম শেখ (২৮), মহিদুল গাজী (৩০), শরিফুল মোল্লা (২২), ওসমান শেখ (৩৮), হাসান শেখ (৩৯), নজরুল বিশ্বাস (২৬), নাজমুল শেখ (২৮), লাকী (২৮), বিউটি (৩০), ভানু (৩৫), মিনা খাতুন (২০), কোহিনুর বেগম (১৭), রাফেজা খাতুন (১৬), কিরন বেগম (১৫), হালিমা খাতুন (৩৫), জাহানারা বেগম (২০), যমুনা (৬), সুমি (২) , সাগর শেখ (২) ও নূরজাহান আকতার মৌসুমী (৫মাস)। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৭ ঘ.