২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতির নামে দুর্বৃত্তরা সম্পদ লুন্ঠন করেছে: কাজী ফারুক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের রাজনীতি দুর্বৃত্তদের হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের সভাপতি কাজী ফারুক আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

খুলনা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের রাজনীতি দুর্বৃত্তদের হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের সভাপতি কাজী ফারুক আহম্মেদ। তিনি বলেন, "দুর্বৃত্তরা রাজনীতির নামে সম্পদ লুন্ঠন করেছে।" বৃহস্পতিবার নগরীর জিয়া মিলনায়তনে খুলনা মহানগর ও জেলা ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনার জবাবে কাজী ফারুক এ কথা বলেন। তিনি বলেন, "রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। আর এজন্যই ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের জন্ম হয়েছে।" বিগত চারদলীয় জোট সরকারের সমালোচনা করে কাজী ফারুক বলেন, খুলনার উন্নয়নে ১৬টি প্রতিশ্র"তি দিলেও জোট সরকার তার একটিও বাস্তবায়ন করেনি। বরং একের পর এক কল কারখানা বন্ধ করে দিয়েছে। শিক্ষা ও বাণিজ্য স