২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নান রিমান্ডে, ডা. আজিজ অপহরণ মামলার নতুন মোড়

মীরপুরের ডা. এম আজিজুর রহমান অপহরণ মামলাটি সিআইডির তদন্তে নতুন দিকে মোড় নিয়েছে। মঙ্গলবার এই মামলায় হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানকে সিআইডি ২ দিনের রিমান্ডে নিয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোমিনুল হাসান এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---মীরপুরের ডা. এম আজিজুর রহমান অপহরণ মামলাটি সিআইডির তদন্তে নতুন দিকে মোড় নিয়েছে। মঙ্গলবার এই মামলায় হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানকে সিআইডি ২ দিনের রিমান্ডে নিয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোমিনুল হাসান এ আদেশ দেন। প্রায় এক বছর আগে পুলিশ এই মামলার ৩ আসামিকে অব্যাহতি দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এরপর ডা. আজিজের স্ত্রী মহা-পুলিশ পরিদর্শকের বরাবর মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করলে গত ১৫ জুলাই আদালত তা মঞ্জুর করে। সিআইডি পুলিশের পরিদর্শক মো. শাহজাহান রিমান্ড আবেদনে বলেন, ডা. আজিজকে অপহরণের ক্ষেত্রে মামলার বিভিন্ন তথ্য থেকে মুফতি হান্নানকে সন্দেহ করা হচ্ছে। তিনি ৩ দিনের রিমান্ড আবেদন করেন। মামলায় বলা হয়েছে ডা. আজিজ চট্টগ্রামে রোগী দেখার কথা বলে ২০০৩ সালের ৪ সেপ্টেম্বর তার মীরপুরের বাসা থেকে জনৈক জোবায়েরের সঙ্গে বেরিয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। কয়েকদিন পর বিভিন্ন সময় মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে বাদী এজাহারে উল্লেখ করেন। এজাহারে এএইচএম শওকত, এসএম আজাদ ও হাসমত আলীকে আসামি করে এ মামলা করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১৫৯ঘ.