২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দণ্ডিতদের নির্বাচন করতে দেওয়ার দাবি আ. লীগের

বিচারিক আদালতে দণ্ডিতদের মধ্যে যাদের মামলা উচ্চ আদালতে বিচারাধীন, তাদের নির্বাচন করতে দেওয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 02:04 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিচারিক আদালতে দণ্ডিতদের মধ্যে যাদের মামলা উচ্চ আদালতে বিচারাধীন, তাদের নির্বাচন করতে দেওয়ার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান মঙ্গলবার বলেছেন, "নিম্ন আদালতে রায় হলেও উচ্চ আদালতে যাদের মামলা বিচারাধীন , তাদের নির্বাচন করতে দিতে হবে।" জরুরি আইনে মামলায় দণ্ডিতরা নির্বাচন করতে পারবে না- নির্বাচন কমিশনের (ইসি) এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একথা বললেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মঙ্গলবারও বলেছেন, "নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন পর্যন্ত জরুরি আইনের আওতায় যারাই সাজাপ্রাপ্ত হবেন, তাদের নির্বাচনে অযোগ্য বিবেচনা করা হবে।" মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের এক সমাবেশে জিল