২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি মামলা: খালেদার জামিন নিয়ে আপত্তি শুনবে আপিল বেঞ্চ

খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন শুনবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন শুনবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ। আপিল বিভাগের চেম্বার জজ এম এ মতিন রোববার দুদকের আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে আগামী মঙ্গলবার নিয়মিত বেঞ্চে শুনানির তারিখ দেন। খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক ও দুদকের পক্ষে অ্যাডভোকেট আবদুল আজিজ খান শুনানি করেন। গত ১৬ অক্টোবর খালেদার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। মোট ১৬ জনকে অভিযুক্ত করে দুদকের উপ পরিচালক আবুুল কাশেম ফকির গত ৫ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হয়েছে। খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে গত ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় মামলাটি করেছিলেন দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০১৮ ঘ.