২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মুজাহিদ' ইস্যুতে সরকারের পুনর্গঠন চাইলেন কোরেশী

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের সঙ্গে সংলাপে বসায় ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের পুনর্গঠন দাবি করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সভাপতি ফেরদৌস আহমেদ কোরেশী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের সঙ্গে সংলাপে বসায় ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের পুনর্গঠন দাবি করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সভাপতি ফেরদৌস আহমেদ কোরেশী। রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। ফেরদৌস আহমেদ কোরেশী বলেন, ''এ সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। পলাতক আসামির সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টা নিজেই আইন ভেঙেছেন।' বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পুনর্গঠন দাবি করে রাষ্ট্রপতির উদ্দেশে তিনি বলেন, ''নতুন, দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তির হাতে তত্ত্বাবধায়ক সরকার পরিচালনার ভার দিন। যারা মাত্র তিন মাস সময়ে নির্বাচনী পরিবেশ তৈরি করে নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে।'' সংবাদ সম্মেলনে পিডিপি'র মহাসচিব নূর মোহাম্মদ খান, দপ্তর সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর রিয়াজুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান আবুল কাসেমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কোরেশী বলেন, "বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের কথা ও কাজে সামঞ্জস্যহীনতা, একের পর এক প্রতিশ্র"তি থেকে পিছু হটা এবং সিদ্ধান্তে বারবার অবস্থ'ান পরিবর্তন অত্যন্ত দুঃখজনক।'' জাতীয় ইস্যুতে সরকারিভাবে গণভোট অনুষ্ঠানের দাবির প্রতি জনসমর্থন আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২০ অক্টোবর জেলা পর্যায়ে এবং ২১ অক্টোবর উপজেলা পর্যায়ে 'গণভোট দিবস' পালন করা হবে বলে জানান তিনি। এছাড়া, দলীয়ভাবে ২০, ২১, ২২ অক্টোবর জেলা পর্যায়ে জেলা প্রসাশকদের মাধ্যমে, ২১ অক্টোবর উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এবং ২২ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পিডিপি গণভোটের দাবি সম্বলিত স্মারকলিপি দেবে। আগামী ২৮ অক্টোবর দলের জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানেরও ঘোষণা দেন পিডিপি সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/১৯২৫ ঘ.