চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার পাশাপাশি অসুস্থ মেয়েকে দেখতে শুক্রবার বিদেশে যাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মেয়রের স্ত্রী বেগম হাসিনা মহিউদ্দিন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে শুক্রবার বেলা ২টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে মহিউদ্দিন অসুস্থ মেয়েকে দেখতে প্রথমে ব্যাংকক যাবেন। এরপর নিজের চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যাবেন।"
হাসিনা মহিউদ্দিন ও ছেলে ব্যারিস্টার চৌধুরী মহিবুল নওফেলও মেয়রের সঙ্গে ব্যাংকক যাবেন।
চিকিৎসা ও অসুস্থ কন্যাকে দেখতে মহিউদ্দিন চৌধুরীকে বিদেশে যেতে বুধবার রাতে অনুমতি দেয় সরকার।
গত ৮ অক্টোবর জামিনে মুক্তি পান মেয়র মহিউদ্দন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএফ/এসএনডি/১৭৪৪ ঘ.
bdnews24