ঢাকা,অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির সহসভাপতি সাবেক পরিবেশমন্ত্রী তরিকুল ইসলামকে রোববার সন্ধ্যায় বারডেম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তরিকুল ইসলামের পুত্র অমিত ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যার দিকে তরিকুল ইসলমের রক্তচাপ বেড়ে যাওয়ার পাশাপাশি ডায়াবেটিসের মাত্রাও বেড়ে যায়। এ অবস্থায় তাকে ডাক্তারের পরামর্শে শান্তিনগরের বাসা থেকে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুর রশিদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
তরিকুল ইসলাম গত ৭ অক্টোবর জামিনে মুক্তি পান। গত বছরের ৫ ফেব্র"য়ারি যশোর শহরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ত্রাণের টিনসহ ৫টি মামলা রয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে সর্বশেষ মামলায় জামিন দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/জিএনএ/২১০০ ঘ.
bdnews24