২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধে বিশ্বাসী ইসলামপন্থী দল নিয়ে জোট করবে কল্যাণ পার্টি

'ঐক্যবদ্ধ নির্বাচন ও সমঝোতার সরকার' গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে বিশ্বাসী ও জঙ্গিবাদ বিরোধী ইসলামপন্থী দল নিয়ে নতুন জোট করবে কল্যাণ পার্টি। দলটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম শুক্রবার এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 04:56 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ঐক্যবদ্ধ নির্বাচন ও সমঝোতার সরকার' গঠনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে বিশ্বাসী ও জঙ্গিবাদ বিরোধী ইসলামপন্থী দল নিয়ে নতুন জোট করবে কল্যাণ পার্টি। দলটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম শুক্রবার এ কথা জানান। বিকেলে মহাখালীর নিউ ডিওএইচএস দলীয় কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও পিরোজপুর জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি নতুন জোট গঠনের কথা জানান। তিনি বলেন, "ঐক্যবদ্ধ নির্বাচন ও সমঝোতার সরকার গঠনের লক্ষ্যে আমাদের দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও জঙ্গিবাদ বিরোধী ইসলামপন্থী ও অন্যান্য রাজনৈতিক দল নিয়ে নতুন একটি জোট গঠন করব। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রস্তাবিত জোট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।" দলের মহাসচিব আবুল কালাম আজাদ, ঢাকার আবদুল মালেক চৌধুরী, চট্টগ্রামের আজিজ আহমেদ, খুলনার সদরুজ্জামান পিন্টু, পিরোজপুরের রতন দাস, সিলেটের কাহির মাহমুদ মুন্না ও বগুড়ার কোরাইশা বেগম সাবিহা প্রমুখ আলোচনায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এমএইচবি/২২৪৫ ঘ.