২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে সরকারের সংলাপ ১৫ অক্টোবর

আগামী ১৫ অক্টোবর সরকারের সঙ্গে সংলাপে বসবে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে সংলাপ সংক্রান্ত গঠিত দলের বিশেষ এক কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫ অক্টোবর সরকারের সঙ্গে সংলাপে বসবে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে সংলাপ সংক্রান্ত গঠিত দলের বিশেষ এক কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী এ কথা জানান। সকাল সাড়ে ১১টায় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রায় দুই ঘন্টাব্যাপী এ বৈঠকে সংলাপের বিষয়বস্তু এবং নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিএনপির সম্ভাব্য প্রস্তাব নিয়ে আলোচনা হয় বলেও তিনি জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তানভীর আহমেদ বলেন, "বিএনপি আগামী ১৫ অক্টোবর সরকারের সঙ্গে সংলাপে বসবে। সংলাপের প্রস্তুতি হিসেবে এ কমিটি কাজ করছে।" তিনি আরো বলেন, "আমরা কি কি বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবো তার একটি ফর্দ তৈরি করছি এবং এ সংক্রান্ত সুপারিশমালাও তৈরি করছি।" আরো বেশ কয়েকটি সভার পর সংলাপ সংক্রান্ত এ কমিটির একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে দেওয়া হবে বলেও জানান তিনি। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তানভীর আহমেদ বলেন, "বিএনপি একটি নির্বাচনমূখী দল এবং নির্বাচনে অংশ নিতে আমাদের ইতিবাচক ভূমিকা রাখতে চাই। তারই অংশ হিসেবে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে।" নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে চারদলের পাঁচ দফা দাবির কথা তুলে ধরে তিনি বলেন, "এসব দাবিও আমাদের প্রতিবেদনে থাকবে।" এ পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে