২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ ছাড়ল সরকার

উপদেষ্টা পরিষদের বৈঠকে মঙ্গলবার 'স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ ২০০৮' অনুমোদিত হয়েছে। এর ফলে নির্বাচন কমিশন সচিবালয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হল। (আরও তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপদেষ্টা পরিষদের বৈঠকে মঙ্গলবার 'স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ ২০০৮' অনুমোদিত হয়েছে। এর ফলে নির্বাচন কমিশন সচিবালয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হল। কমিশন স্বাধীন হওয়ার পথে এখন শুধু গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতাই বাকি। উপদেষ্টারা উচ্চ আদালতে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ ২০০৭-ও অনুমোদন করেছেন। এ ছাড়া সিদ্ধান্ত নিয়েছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের কেউ আবার সরকারি কোন পদে যোগ দিলে তাদের বেতন থেকে পেনশনের টাকা আর কেটে রাখা হবে না। প্রধান উপদেষ্টার প্রেসসচিব সৈয়দ ফাহিম মুনেম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন। নতুন অধ্যাদেশ অনুমোদিত হওয়ায় নির্বাচন কমিশন এখন থেকে আর সরকারের কোন মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরের প্রশাসনিক আওতায় থাকছে না। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের আগাম কোন অনুমোদন লাগবে না। শুধু বাজেট পাশ করিয়ে নিলেই হবে। প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কমিশন বিচারক নিয়োগের জন্য প্রার্থী বাছাই করে একটি তালিকা তৈরি করবে। ওই তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আপত্তি না থাকলে রাষ্ট্রপতি এই তালিকা থেকে উচ্চ আদালতে বিচারক নিয়োগ করবেন। উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে ফেরত পাঠানো হয়েছে সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যদের বেতন ভাতা এবং পানি বিদ্যুৎ ও গ্যাস বিল বাড়ানোর প্রস্তাব এবং জাতীয় সাংবিধানিক পরিষদ অধ্যাদেশ ২০০৭। এই প্রস্তাবগুলো আরও পরীক্ষা করে উপদেষ্টা পরিষদের বৈঠকে পেশ করতে বলা হয়েছে। প্রেস সচিব ফাহিম মুনেম বলেন "গেজেট প্রকাশ হলেই নির্বাচন কমিশন সচিবালয় স্বাধীনভাবে কাজ শুরু করবে। গত জুন মাসে উপদেষ্টা পরিষদ এসংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদ দিয়েছিল। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য আজকের বৈঠকে পেশ করে।" অধ্যাদেশে অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান নির্বাচন কমিশনের হাতে। সচিবালয়ের সচিব হবে কশিনের প্রশাসনিক প্রধান। বিধিনির্ধারিত পদ্ধতিতে কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। সচিবালয়ের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি কমিটি কাজ করবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন। সুপ্রিম জুডিশিয়াল কমিশন অধ্যাদেশে বলা হয়েছে, প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত এই কমিশন বিচারক নিয়োগের আগে প্রার্থী বাছাই শেষে একটি তালিকা তৈরি করবে। তালিকা তৈরির জন্য প্রয়োজন হলে কমিশন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিতে পারবে। এই তালিকা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আপত্তি না থাকলে রাষ্ট্রপতি এই তালিকা থেকে উচ্চ আদালতে বিচারক নিয়োগ করবেন। প্রেস সচিব জানান, সুিপ্রম জুডিশিয়াল কমিশন ২০০৭ এর আওতায় বিচারক নিয়োগের জন্য প্রার্থী বাছাই করার জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে ৯ সদস্যের কমিশন কাজ করবে। কমিশনের অন্য সদস্যরা হবেন