ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কানাডার আইনজীবী ড. পায়েম আকাভান।
তিনি বলেছেন, "জরুরি বিধিমালায় যেভাবে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে তিনি সুবিচার পাবেন কিনা- এ নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ এ প্রক্রিয়াকে বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনে এক জন মানুষের অধিকার বঞ্চিত করার মতো ঘটনা বলে প্রতীয়মান হয়।"
হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে পায়েম বলেন, "তার (হাসিনার) বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। এসব মিলে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে আমি শঙ্কিত ও উদ্বিগ্ন।"
মঙ্গলবার সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করে পায়েম তার উদ্বেগের কথা জানান।
শেখ হাসিনার হয়ে আইনি লড়াইয়ের জন্য ড. পায়েম সোমবার ঢাকা আসেন। সংসদ ভবনের বিশেষ আদালতে বুধবার শেখ হাসিনার বিচার কার্যক্রম দেখতে সরকারের কাছে অনুমতি চেয়েছেন তিনি। কারাবন্দি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েও তার পক্ষে আবেদন করা হয়েছিল। কিন্তু কারাবিধি অনুযায়ী বিধান নেই বলে সে আবেদন নাকচ করেছে কারা কর্তৃপক্ষ।
কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক পায়েম আকাভান সংবাদ সম্মেলনে বলেন, "বাংলাদেশের আগামী নেতৃত্ব নির্ধারণের দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকার কিংবা কোনও সামরিক শাসকের নয়। এটা নির্ধারণ করবে জনগণ। আর এটা বুঝতে হবে যে, শেখ হাসিনা জনগণের নেত্রী। তার বিষয়ে রায় দেবে জনগণই।"
বাংলাদেশে আসার উদ্দেশ্য ব্যাখ্যা করে পায়েম আকাভান বলেন, "শেখ হাসিনার পরিবারের মনোনীত কাউন্সিলার হিসেবে আমি এখানে এসেছি। তার বিচার প্রক্রিয়ার আইনজীবীদের সহযোগিতা করা ও সুবিচার পাওয়ার ক্ষেত্রে কোথাও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই আমার এখানে আসা।"
তিনি বলেন, "আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী এক জন মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। জরুরি বিধিমালায় মানুষের জামিন পাওয়ার অধিকারকে যেভাবে রহিত করা হয়েছে, তা ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধক বলেই আমি মনে করি।"
ড. পায়েম জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য তিনি আবেদন করেছেন।
বাংলাদেশে জরুরি অবস্থা জারির পর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রতিবেদন ও এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস প্রতিবেদনের উদ্ধৃতি তুলে ধরে কানাডিয়ান আইনজীবী বলেন, "সে সব প্রতিবেদনে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে জরুরি অবস্থার পর দুর্নীতি দমন কমিশনের মামলায় শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের গ্র্রেপ্তার ও গোয়েন্দা হেফাজতে নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে।"
হাসিনার বিরুদ্ধে একটি মামলার বাদি আজম জে চৌধুরীর সা
bdnews24