নোয়াখালী, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক জাতীয় পরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক নুরুল হক মিয়া (৯৪) বুধবার সকালে নোয়াখালীর চৌমুহনীতে নিজ বাসায় মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
নূরুল হক মিয়া স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।
বুধবার বিকাল ৫টায় চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চৌমুহনী পৌর কমপ্লেক্সের পাশে নুরুল হক মিয়াকে দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24