ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চলতি বোরো মৌসুমে (জানুয়ারি, ফেব্র"য়ারি ও মার্চ মাসে) সার, ডিজেল ও বিদ্যুতের দাম বাড়বে না।
কৃষি উপদেষ্টা সিএস করিম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম তামিম মঙ্গলবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুটি আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে পৃথকভাবে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
সারের মূল্য ও সরবরাহ এবং বিদ্যুৎ ও ডিজেলের পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন খাদ্য উপদেষ্টা এএমএম শওকত আলী। দ্বিতীয় বৈঠকে সভাপতিত্ব করেন কৃষি উপদেষ্টা সিএস করিম।
সভা শেষে কৃষি উপদেষ্টা সিএস করিম সাংবাদিকদের বলেন, "চলতি বোরো মৌসুমে সার, ডিজেল ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। এখন দেশে ইউরিয়া সারের কোনো সংকট নেই। দেড় কোটি কৃষকের জন্য ১৫ হাজার ডিলার নিয়োগ করা হয়েছে। আগে এই সংখ্যা ছিল মাত্র চার হাজার ৮০০ জন।"
তিনি আরও বলেন, "এখন একজন ডিলারের তত্ত্বাবধানে ৮০০ থেকে এক হাজার কৃষক থাকবেন। নতুন করে বিক্রয় প্রতিনিধি (সাব ডিলার) নিয়োগ করায় সার কৃষকের দোরগোড়ায় পৌঁছেছে । স
bdnews24