২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরকাতুল জিহাদ কর্মী তামীম আরও চার দিনের রিমান্ডে

বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের মামলায় হরকাতুল জিহাদ কর্মী হোসাইন আহম্মদ তামীমকে সোমবার চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 06:34 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের মামলায় হরকাতুল জিহাদ কর্মী হোসাইন আহম্মদ তামীমকে সোমবার চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আগের পাঁচ দিনের রিমান্ড শেষে সোমবার তামীমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিনিয়র সহকারী সুপার মো. ফজলুল কবির তাকে আরও ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানালে মহানগর হাকিম শাহনাজ সুলতানা ৪ দিন মঞ্জুর করেন। আদালতে দেয়া পুলিশ প্রতিবেদনে বলা হয়, তামীমের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে মামলার তদন্তেও অগ্রগতি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/০০২২ ঘ.