ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলায় সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব ড. তৌফিক ই ইলাহী চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেছেন। তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় শেখ হাসিনা ও তৌফিক ইলাহীসহ মোট সাত জন আসামি।
বুধবার দুপুর ১২টায় ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তৌফিক ইলাহী। তার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। ওই আবেদনের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে তৌফিক ইলাহীকে প্রথম শ্রেণির মর্যাদা (ডিভিশন) দেওয়ার আবেদন আদালত মঞ্জুর করেছে।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
ওই মামলার এজাহারে বলা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ১৯৯৬ সালের ২৪ অক্টোবর থেকে ১৯৯৭ সালের ২৪ নভেম্বর পর্যন্ত হরিপুর, শিকলবাহা, খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র (বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট) স্থাপনে ঠিকাদার নিয়োগের দরপত্র হয়। ওই সময় সর্বনিু দরদাতা নিউ ইংল্যান্ড পাওয়ার কোম্পানি কনসোর্টিয়ামকে বাদ দিয়ে সামিট ও ইউনাইটেড গ্র"পকে ওই কাজের ঠিকাদারি দেওয়া হয়। বিনিময়ে শেখ হাসিনা সামিট ও ইউনাইটেড গ্র"পের কাছ থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ধানমন্ডির একটি বাড়ি ও জমি নিবন্ধন করিয়ে নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমআই/১২৩৯ ঘ.
bdnews24