ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জোটগতভাবে সংলাপে অংশ নিতে চায় আওয়ামী লীগ। একই সঙ্গে আগাম নির্বাচন দাবি করে দলটি বলেছে, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হলেও আওয়ামী লীগ শংকিত নয়।
শনিবার বিকালে গুলশানে নিজের বাসায় ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের এ অবস্থান তুলে ধরেন। শিবপুর আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অর্থদান এবং শেখ হাসিনার মুক্তি দাবি করে স্বেচছাসেবক লীগের স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন।
জিল্লুর রহমান বলেন,"রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজন নিয়ে আমরা শংকিত নই। তবে যেহেতু সরকার ইতিমধ্যেই একবছর পার করে করেছেন..একটা নির্বাচন করতে এতসময় লাগার কথা নয়। নির্বাচনের দেরি দেখে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।"
সরকার ফেব্র"য়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার যে ইঙ্গিত দিয়েছে সে সম্পর্কে তিনি বলেন,"সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার জন্য আমরাই প্রস্তাব করেছি। আমরা বলেছি জামায়াত ছাড়া অন্য সব দলের সঙ্গে আলোচনা করতে। আলোচনার এজেন্ডা ফেব্র"য়ারিতেই ঠিক করবো। তবে এর মধ্যে নির্বাচন , ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধিসহ সামগ্রিকভাবে সব বিষয়ই থাকবে।"
ভারপ্রাপ্ত সভাপতি বলেন,"১/১১ দেশে যে পরিবর্তন এসেছে তা আমরাই এনেছি। তবে আমরা এখন আশাহত। যে উদ্দীপনা নিয়ে সরকার কাজ শুরু করেছিল তা আর বর্তমানে নেই। তারা যা করতে চেয়েছিল তা করতে পারেনি। তবে এখনও সচেষ্ট রয়েছে। আমরা আশা করবো সমস্যার হাত থেকে দেশকে রক্ষার জন্য তারা অতিসত্ত্বর নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেবে।''
শিবপুর আওয়ামী লীগ নেতারা দলীয় ত্রাণ তহবিলের জন্য ভারপ্রাপ্ত সভাপতির হাতে এক লাখ ৩০ হাজার টাকা তুলে দেন।
অন্যদিকে, স্বেচ্ছাসেবক লীগের স্মারকলিপিতে শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন কর্মসূচী ঘোষণার দাবি করা হয়। একই সঙ্গে তারা শেখ রেহানা, সংগঠনের সভাপতি আফম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের মুক্তির দাবিতে কালোব্যাজ ধারণ, গণস্বাক্ষর সংগ্রহ, সহযোগী সংগঠনগুলোর মতবিনিময় এবং প্রবাসে দুতাবাসগুলোর সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলন : ধানমন্ডির দলীয় কার্যালয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কৃষি পুনর্বাসন উপ
bdnews24