২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ সহকারি নিয়োগে সংবিধান লংঘিত হবে না আশা করি : হাসান আরিফ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি নিয়োগে সংবিধান লঙ্ঘনের মতো কোন ঘটনা ঘটবে না বলে আশা করছেন নব নিযুক্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি নিয়োগে সংবিধান লঙ্ঘনের মতো কোন ঘটনা ঘটবে না বলে আশা করছেন নব নিযুক্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার সচিবালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি গণমাধ্যমকে এ কথা বলেন হাসান আরিফ। আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, "প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি নিয়োগ সংবিধান বর্হিভুত কিনা তা এ সংক্রান্ত কাগজ না দেখে কিছু বলতে পারবো না।" বৃহস্পতিবার বিকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালেক মোল্লা, ব্যারিস্টার দেবাশীষ রায় ও অধ্যাপক এম তামিমকে নিয়োগ দেওয়া হয়। আর এ নিয়োগ দিতে সরকারি কার্যপ্রণালী বিধির (রুলস অব বিজনেস) অধীনে কর্মবণ্টন বিধির (এলোকেশন অব বিজনেস) সংশ্লিষ্ট ধারায় সংশোধন আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/টিএইচ/জিএনএ/২০০০ ঘ.