২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী অধিকার রক্ষায় ভূমিকা রাখতে চাই: রাজা দেবাশীষ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি হিসেবে সরকারি দায়িত্বের পাশাপাশি দেশের আদিবাসীদের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে চান চাকমা রাজা ব্যরিস্টার দেবাশিষ রায়। বিশেষ সহকারি পদে নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 01:35 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

বিপ্লব রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি হিসেবে সরকারি দায়িত্বের পাশাপাশি দেশের আদিবাসীদের অধিকার রক্ষায় ভূমিকা রাখতে চান চাকমা রাজা ব্যরিস্টার দেবাশিষ রায়। বিশেষ সহকারী পদে নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা জানান। দেবাশীষ রায় বলেন, "এ সরকারের প্রধান লক্ষ্য একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা। সরকারি দায়িত্ব নেয়ার পর আমার লক্ষ্যও তাই হবে। সরকার আমাকে যে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেবে, আমি তা যথাযথভাবে পালন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।" পার্বত্য শান্তিচুক্তির অন্যতম প্রণেতা চাকমা রাজা আরও বলেন, "পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের আদিবাসীদের অধিকার রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই আমি।" তিনি জানান, রোববার নাগাদ বিশেষ সহকারীদের দপ্তর বণ্টন হতে পারে। দেবাশীষ রায় ১৯৫৯ সালে রাঙামাটিতে জন্মগ্রহণ করেন। তার বাবা রাজা ত্রিদিব রায়। উত্তরাধীকার সূত্রে তিনি পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের প্রতিনিধিত্ব (রাজা) করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/জিএনএ/১৯১৯ ঘ.