২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য হাসিনা বিদেশে যেতে চাইলে দল সমর্থন করবে

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, দলের প্রধান শেখ হাসিনাকে উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে পাঠানোর বিষয়টি নির্ভর করছে তার ইচ্ছা-অনিচ্ছার ওপর। তিনি বিদেশে যেতে চাইলে আওয়ামী লীগ তাতে সমর্থন জানাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, দলের প্রধান শেখ হাসিনাকে উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে পাঠানোর বিষয়টি নির্ভর করছে তার ইচ্ছা-অনিচ্ছার ওপর। তিনি বিদেশে যেতে চাইলে আওয়ামী লীগ তাতে সমর্থন জানাবে। জিল্লুর রহমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং দ্র"ত নির্বাচন অনুষ্ঠান ও মানুষের সব সংকট-সমস্যা নিরসনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সংলাপ আয়োজনের জন্য আবারো সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, সরকার সংলাপে রাজি হলে জামায়াতে ইসলামি ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে বসার জন্য তারা প্রস্তুত। বুধবার গুলশানে নিজ বাসায় শিশু কিশোর সংগঠন 'বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা'র সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং ঘূর্ণিদুর্গত মানুষের সাহায্যার্থে আওয়ামী লীগের ওমান শাখার পক্ষে দলের কেন্দ্রীয় ত্রাণ কমিটির কাছে অর্থ হস্তান্তর অনুষ্ঠানে জিল্লুর রহমান এসব কথা বলেন। তিনি শেখ হাসিনার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার আশু রোগ ও কারামুক্তির জন্য দেশবাসীকে দোয়া করার অনুরোধ জানান। 'প্রস্তাব পেলে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হতে পারে'