ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় গণফোরামকে নিয়ে একটি অভিন্ন দাবিনামা দিতে চায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন এলডিপির মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান বলেছেন, "এলডিপি ও গণফোরামের ল্য নির্বাচনী আইন সংস্কারে কমিশনে একটা অভিন্ন দাবিনামা দেওয়া।"
রোববার সন্ধ্যায় এলডিপির সঙ্গে আলোচনা করতে মেজর মান্নানের গুলশানের বাসায় যান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
এলডিপি প্রধান অধ্যাপক বদরুদ্দোজা ও কামাল হোসেনের মধ্যে যখন আলোচনা চলছিল তখন মেজর মান্নান ও গণফোরামের কেন্দ্রীয় নেতা কামান্ডার আব্দুর রউফ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মান্নান বলেন, "গণফোরামের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘ দিনের। আগে থেকেই ডা. বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেনের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে ভাল সম্পর্ক রয়েছে। এই দুই নেতা এখন নিজেদের মধ্যে আলোচনা করছেন ভবিষ্যত করণীয় নিয়ে।"
আগের মতো মহাজোট হবে কিনা এ প্রসঙ্গে মেজর মান্নান জানান, আগের পরিস্থিতি এখন আর নাই। পুরনো নিয়মে আগামী নির্বাচনও হবে না।
তিনি বলেন, "মহাজোট গঠনের প্রোপট ছিল ভিন্ন। তখন চারদলীয় জোট সরকার একটা প্রহসনের নির্বাচন জাতির ওপর চাপিয়ে দিতে চেয়েছিল। সেটা ঠেকাতে মহাজোট গঠিত হয়েছিল। কিন্তু ১১ জানুয়ারির পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে।"
সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী আইন সংস্কারের ল্েয তারা (এলডিপি ও গণফোরাম) একটা অভিন্ন দাবিনামা দেওয়ার জন্য আলোচনা করছে। নির্বাচন কমিশন যদি তাদের দাবি না মানে তাহলে তারা পরবর্তী করণীয় ঠিক করবেন বলেও জানিয়েছেন মান্নান।
কমান্ডার আব্দুর রউফ বলেন, "ঘরোয়া রাজনীতির অনুমতি দেওয়ার পর থেকে আমরা কাজ করছি। এখন একটা মতবিনিময়ের মতো হচ্ছে। হয়তো অতীতের মতো ভবিষ্যতেও একযোগে কাজ করবো। তবে কী করবো তা এখনও ঠিক হয়নি। দুই দলই নিজেদের ভেতরে এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।"
সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় সেখানে আরো উপস্থিত ছিলেন গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তফা মহসিন মণ্টু, আব্দুর রউফ, এলডিপি'র প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গিয়াসউদ্দীন এ চৌধুরী, নুরুল আমিন বেপারি ও কেন্দ্রীয় নেতা মাহী বি চৌধুরী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএসবি/এমএ/২১৪৫ ঘ.
bdnews24