ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জরুরি অবস্থার ভেতরে শুক্রবারও জুমার নামাজ শেষে কয়েকশ লোক বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে। ধর্ম অবমাননাকর বলে কথিত কার্টুন প্রকাশের অভিযোগে মিছিল থেকে দৈনিক প্রথম আলো নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
মিছিলকারীদের একাংশ পল্টন মোড়ে সড়ক অবরোধ করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করে। একই দাবিতে মিছিল হয়েছে চট্টগ্রাম ও বরিশালেও।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মর্তুজা অন্তু জানান, নামাজ শেষে বেলা দেড়টার দিকে হিযবুত তাহরীর, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য আন্দোলন ও ইসলামী ছাত্র মজলিসের ব্যানারে মিছিলকারীরা মাইক থেকে নানা রকম শ্লোগান দিয়ে রাস্তায় নেমে আসে। এর মধ্যে হিযবুত তাহরীর সংগঠনের নেতাকর্মীর সংখ্যাই ছিল বেশি।
এ সময় পুরো এলাকা বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ ঘিরে রাখে।
খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য আন্দোলন ও ইসলামী ছাত্র মজলিস- এই তিনটি সংগঠন আলাদা মিছিল নিয়ে পল্টন মোড়ে পুলিশ বক্স এলাকা পর্যন্ত যায়। পরে তারা মিছিলটি ঘুরিয়ে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ করতে থাকে।
তবে হিযবুত তাহরীরের মিছিলটি পল্টন মোড় অতিক্রম করে প্রথম আলোর কারওয়ান বাজারের প্রধান কার্যালয়ের দিকে যেতে চেষ্টা করে। মিছিলকারীরা বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে পৌঁছলে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকে দেয়।
সেখানে রিকশার সঙ্গে বাঁধা মাইকে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সমন্বয়কারী কাজি মোরশেদুল হক। তিনি বলেন, "এই সরকার জনগণের পক্ষে নয়; তারা প্রথম আলোর পক্ষ নিয়েছে। এ কারণে এই পত্রিকাটি নিষিদ্ধ করা হচ্ছে না।"
'এর পরিণতি ভালো হবে না' বলেও হুঁশিয়ারি দিয়ে তিনি পল্টন এলাকা অবরোধের ঘোষণা দেন।
তখন মিছিলকারীরা পল্টন মোড় এলাকায় এসে রাস্তায় বসে পড়ে। সেখানে বেলা ৩ টার সময় হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ প্রথম আলো বর্জনের ঘোষণা দিয়ে বলেন, আগামী দুই সপ্তাহ তারা প্রথম আলো প্রতিরোধ কর্মসূচি চালিয়ে যাবে।
অবরোধ চলার সময় বেলা আড়াইটার দিকে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হিযবুত তাহরীরের নারী কর্মীরা একই দাবিতে মানববন্ধন করে।
গত শুক্রবারও বায়তুল মোকাররম থেকে হিযবুত তাহরীরসহ কয়েকটি সংগঠন 'প্রথম আলো ঘেরাও' মিছিল বের করলে শাহবাগ মোড়ে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে। ঢাকার বাইরেও কয়েকটি জেলায় সে সময় একই রকম মিছিল বের করা হয়।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, প্রথম আলো ও সাপ্তাহিক ২০০০ নিষিদ্ধের দাবিতে হিযবুত তাহরীর জুম্মার নামাজের পর নগরীর আন্দরকিল্ল
bdnews24