২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল জলিলসহ ৬০ জনকে ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এবং চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ ৬০ আটকাদেশপ্রাপ্তকে বৃহস্পতিবার হাইকোর্টের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এবং চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ ৬০ আটকাদেশপ্রাপ্তকে বৃহস্পতিবার হাইকোর্টের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আলী আসগর খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদূর রব হাওলাদারের সমন্বয়ে গঠিত অ্যাডভাইজারি বোর্ডে কড়া নিরাপত্তার মধ্যে দুপুর সোয়া ১টায় আবদুল জলিল, মেয়র মহিউদ্দিন, বিএনপির সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক, ব্যবসায়ী আবুল খায়ের লিটুসহ ৬০ জনকে হাজির করা হয়। উল্লিখিত ৬০ জনের আটকাদেশের মেয়াদ আর বাড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্তের জন্য নিয়ম অনুযায়ী তাদেরকে এই বোর্ডে হাজির করা হয়। বোর্ড এ বিষয়ে শুনানি গ্রহণ করলেও বোর্ডের কার্যক্রম গোপনীয় হওয়ায় কারো আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে কিনা যথারীতি এ বিষয়ে কোন তথ্য জানা যায়নি। বিকাল সাড়ে তিনটায় সবাইকে হাইকোর্ট থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। দেশে জরুরি অবস্থা ঘোষণার পর বিভিন্ন সময় এই ৬০ আটকাদেশপ্রাপ্তকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৯২১ঘ.